
পিসি চন্দ্র জুয়েলার্সের রিহি কালেকশনের রুপোর রাখি
শেষ আপডেট: 1 August 2024 11:37
দাদাভাই শোন এবার রাখিটা কিন্তু তোকে ভার্চুয়ালি পরতে হবে।
মিতুলের ভিডিও কলটা ধরেছিল শ্রেয়া। হাসতে হাসতে বলল, 'ওয়েট মিতুল ওয়েট। তোর দাদাভাই এখনও বিছানায় গড়াগড়ি দিচ্ছে। চার্জে ছিল ফোনটা। তোর কল দেখে ধরলাম।'
-বেশ করেছ বৌদি। শোনো তোমার সঙ্গেও আমার অনেক দরকারি কথা আছে। সকালে তোমার অফিসের তাড়া থাকে বলে করিনি।
এসি চালিয়ে ব্ল্যাংকেট মুড়ি দিয়ে আয়েস করছিল সৌভিক। শ্রেয়া ঠ্যালা দিয়ে দিয়ে বলল, 'ওঠো ওঠো,মিতুল রয়েছে ভিডিও কলে।'
- সেকী এতো ভোরে তুই! শরীর ঠিক আছে তো?
-বুড়োমি করিস না দাদাভাই। এখন ভোর নয়, বেলা ন'টা। হাফ এন আওয়ারে অফিস বেরব। যেটা বলতে কল করেছি সেটা এবার শোন প্লিজ।'
-(হাসতে হাসতে) বল বল কী চাই রাখিতে?
-দাদাভাই এবার ভার্চুয়ালি রাখি পরাতে হবে রে। নতুন জব ,নো ছুটি। মনটা খুব খারাপ লাগছে। কিন্তু কী করি বল...
- তুই ব্যাঙ্গালোরে আমি কলকাতায়...ল্যাপটপে রাখিটা আমার হাতে ছুঁইয়ে দিবি? কেমন হবে ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে নারে। আমি যে ছুটি নিয়ে তোর কাছে যাব সেটাও তো এখন সম্ভব নয়।
সবসময় ভাই-বোনের মন খারাপ সামাল দিতে হয় শ্রেয়াকেই।
শ্রেয়া বলল, 'টেনশন কর না সৌভিক। মিতুলকে প্ল্যানটা করতে দাও। দেখবে তোমাদের রাখি বন্ধন দারুণ মজাদার হবে। এখন মিতুলের অফিসের তাড়া আছে। বরং রাতে কথা হবে জমিয়ে।'
-বাই দাদাভাই। বৌদি তোমাকে হোয়াটস আপ করছি। ফ্রি হলে কল কর।
লাঞ্চ আওয়ারে মিতুলকে কল করল শ্রেয়া। রীতিমতো উত্তেজিত মিতুল।
-বৌদি যা একটা সন্ধান পেয়েছি না,এক্কেবারে রুপোর খনি।
-রুপোর খনি? মানে সিলভার জুয়েলারি? নিশ্চয়ই অন লাইনে?
-হ্যাঁ হ্যাঁ অন লাইনে। তবে যে সে ব্র্যান্ড নয়।খোদ পি সি চন্দ্র জুয়েলার্স লঞ্চ করেছে সিলভার জুয়েলারির নতুন ব্র্যান্ড 'রিহি', এক্কেবারে রুপোর খনি। খুব স্টাইলিশ ডিজাইনগুলো।
-কী বলছিস রে, পি সি চন্দ্র জুয়েলার্স সিলভার জুয়েলারির নতুন ব্র্যান্ড লঞ্চ করেছে?নামটাও ভারী মিষ্টি-'রিহি'। ( হাসতে হাসতে) আর আমাদের দু'জনেরই তো রুপো প্রেম প্রবল।
-'রিহি'র রাখির কালেকশনও রয়েছে। হালকা রঙের রেশমের ফুল,তার ওপর রুপোয় লেখা 'ভাই'। জাস্ট অসাধারণ। দাদাভাই চমকে যাবে।
-পেয়ে গেছিরে, rihisilver.com সত্যিই তো রুপোর সাম্রাজ্য। পি সি চন্দ্র জুয়েলার্স মানে সিলভারের পিওরিটি নিয়ে চিন্তা নেই।
-আর ডিজাইন দেখলে পুরো ফিদা হয়ে যাবে। খুব পকেট ফ্রেন্ডলিও। দাদাভাইয়ের ফেভরিট জুয়েলারি তো ব্রেসলেট আর রিস্ট চেন। আমি রাখি ছাড়াও দাদাভাইয়ের জন্য আরও তিনটে রিস্ট চেন অর্ডার করেছি। একটা সিলভার,একটা রোজ গোল্ড প্লেটিং আর একটা এরোপ্লেন মোটিফ দেওয়া। তোমার জন্যেও একটা জুয়েলারি পাঠিয়েছি। কী সেটা রিভিল করছি না।
-মিতুল , রুপোর এই দারুণ খনির সন্ধান দেওয়ার জন্য তোরও তো একটা গিফট পাওয়া উচিত...
- (শ্রেয়াকে থামিয়ে দিয়ে) দারুণ একটা আউল ইয়ার রিং আছে বৌদি ,ওটা দিও প্লিজ।
- ওক্কে ডান। ভাবছি তোর দাদাভাইকে বলব রাখিতে তোকে পি সি চন্দ্র জুয়েলার্সের সিলভার জুয়েলারি ব্র্যান্ড 'রিহি'র গয়না দিতে। প্রতিবার তো তোকে গোল্ডের ছোটখাট কিছু গিফট করে। ওই বাজেটে সিলভারের অনেকগুলো জুয়েলারি হয়ে যাবে। অফিসওয়ার হিসেবে এক্কেবারে পারফেক্ট। তুই রেগুলার ইউজ করতে পারবি।
-জিও বৌদি। ( হাসতে হাসতে) এই ডিসিশনের জন্য তোমাকে আর একটা ইয়াররিং পাঠাচ্ছি। মৌচাকে মৌমাছি। রাতে কথা হবে।
অফিস থেকে ফিরে কফির সঙ্গে ল্যাপটপ নিয়ে বসল সৌভিক-শ্রেয়া। পি সি চন্দ্র জুয়েলার্স সিলভার ব্র্যান্ড লঞ্চ করেছে শুনেই ক্লিক করল rihisilver.com -এ।আদরের বোনের জন্য পেন্ডেন্ট, নেকপিস , ইয়ারস্টাড, ইয়াররিংস, ব্রেসলেট অর্ডার করল সৌভিক।
আর শ্রেয়ার জন্য ? অসাধারণ হ্যান্ডক্রাফটেড ডিজাইনের একটা ফিঙ্গার রিং।
আপনারাও যদি পি সি চন্দ্র জুযেলার্সের সিলভার জুয়েলারি ব্র্যান্ড 'রিহি' থেকে রাখি-শপিং করতে চান তাহলে ক্লিক করুন rihisilver.com -এ। এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন 'রিহি'র জুয়েলারিতে।