পি.সি. চন্দ্র গ্রুপের স্টলে প্রকাশ্যে এল ‘লক্ষ্মীপুরুষ’।

‘লক্ষ্মীপুরুষ’
শেষ আপডেট: 28 January 2026 21:06
দ্য ওয়াল ব্যুরো: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬-এ (Kolkata Book Fair 2026) নিজেদের বুক স্টলের উদ্বোধন করল পি.সি. চন্দ্র গ্রুপ (PC Chandra Group)। সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে বইমেলার গেট নম্বর ৫-এর কাছে স্টল নম্বর ২৯১-এ আয়োজিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।
পি.সি. চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী অরুণ কুমার চন্দ্র আনুষ্ঠানিকভাবে বুক স্টলের উদ্বোধন করেন। এই উপলক্ষে প্রকাশিত হয় সাংবাদিক-লেখক শ্রী অশোক বসু রচিত বই ‘লক্ষ্মীপুরুষ’ (Lokkhipurush Book)। বাংলার ব্যবসা ও উদ্যোক্তা সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যকে তুলে ধরেছে এই বই।
বুক স্টলে প্রদর্শিত হচ্ছে পি.সি. চন্দ্র গ্রুপের বিভিন্ন প্রকাশনা। এর মধ্যে উল্লেখযোগ্য, ছায়া ও ছবি, স্টোরি অফ রেয়ার ডায়মন্ডস, দুর্লভ হীরের কাহিনি, সোনার সাহিত্য, স্বর্ণাক্ষর এবং দ্য স্টোরি অফ মোর রেয়ার ডায়মন্ডস।
দীর্ঘদিন ধরেই কলকাতা বইমেলার সঙ্গে জড়িয়ে আছে পি.সি. চন্দ্র গ্রুপ। সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং বাংলার বৌদ্ধিক ঐতিহ্যকে সম্মান জানানোর লক্ষ্যেই তারা প্রতি বছর বইমেলায় অংশ নেয়। চলতি বছরও বাংলার ব্যবসায়িক ইতিহাস আর গল্প বলার ধারাকে সামনে এনে সেই ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হল।