Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

পুজো শপিংয়ের মুডে রেকর্ড ভিড় দেখছে অ্যাক্রোপলিস, বিভিন্ন স্টোরে চলছে জমিয়ে কেনাকাটা

গত সপ্তাহ থেকে ক্রেতাদের ভিড় যে হারে বেড়েছে, তাতে আগামী দিনে তা আরও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। 

পুজো শপিংয়ের মুডে রেকর্ড ভিড় দেখছে অ্যাক্রোপলিস, বিভিন্ন স্টোরে চলছে জমিয়ে কেনাকাটা

অ্যাক্রোপলিস মল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 September 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। মহালয়াও এসে কড়া নাড়ছে সপ্তাহান্তে। শেষ মুহূর্তের উন্মাদনা তাই এখনও চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলেও, কলকাতার অ্যাক্রোপলিস মলে আগাম ভিড় এবং বিকিকিনির সাফল্য ইতিমধ্যেই উৎসবের আবহ গাঢ় করে তুলেছে।

মহালয়ার এক সপ্তাহও বাকি নেই, আর হিসেব করতে গেলে পুজো শুরুর বাকি মাত্র দু’সপ্তাহ। এর মধ্যেই মলে ‘শপিং ফিভার’ তুঙ্গে উঠেছে। গত সপ্তাহ থেকে ক্রেতাদের ভিড় যে হারে বেড়েছে, তাতে আগামী দিনে তা আরও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। এ বছর মলের হিসেব বলছে, ২০২৩ সালের তুলনায় ১০% এবং গত বছরের তুলনায় ৫% বেশি। খুচরো দোকানগুলির বিক্রিও প্রায় দ্বিগুণ হারে বেড়েছে।

গয়নার সেকশনে (CaratLane, Bluestone, Mia by Tanishq-এর মতো ব্র্যান্ড-সহ) বিক্রি গত বছরের তুলনায় ২৪.৭৯% বৃদ্ধি পেয়েছে। জুতোর সেকশনে, যেখানে অ্যাডিডাসের (Adidas) মতো আন্তর্জাতিক ব্র্যান্ড যুক্ত হয়েছে, সেখানে বিক্রি বেড়েছে প্রায় ২০%।

অ্যাপারেল ব্র্যান্ড যেমন Shoppers Stop, Levi’s, Celio, Biba, W, Aurelia - একসঙ্গে ২২% হারে উন্নতি করেছে, যা F&B (ফুড অ্যান্ড বেভারেজ) বিভাগের ১৮% বৃদ্ধিকেও ছাড়িয়ে গিয়েছে।

বিনোদনের ক্ষেত্রেই যেমন সবচেয়ে বড় সাফল্য এসেছে। Timezone এবং Cinepolis মিলিতভাবে আগের বছরের তুলনায় ৭১% বৃদ্ধি পেয়েছে। ক্যাফেগুলিতেও চাহিদা ছিল যথেষ্ট, ৩৩.৪৭% হারে বেড়েছে বিক্রি।

পুজোর মুখে গত শনিবারের মেঘলা আবহাওয়াও কিন্তু ক্রেতাদের উদ্দীপনা থামাতে পারেনি। ১৫০টি দু’চাকার গাড়ি ও ৪০০টি চারচাকার পার্কিং স্পেস সম্পূর্ণ ভরে গিয়েছিল, যা থেকে স্পষ্ট বাঙালি তাঁদের সর্বশ্রেষ্ঠ উৎসবকে বরণ করতে সবরকমভাবে প্রস্তুত। পুজো শপিংয়ের উন্মাদনা তারই প্রতিফলন।

২০১৯ সাল থেকেই অ্যাক্রোপলিস মলের পুজো ক্যাম্পেইন উৎসবের আনন্দকে বাড়িয়ে তুলছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। চলতি বছরের ক্যাম্পেইন ‘Shopping pe Topping 4.0’—অফার বিপুল সাড়া পেয়েছে। ক্রেতারা উৎসাহের সঙ্গে পুরস্কার রিডিম করেছেন। মলের আলাদা ব্র্যান্ডগুলি যেখানে Puja gifts দিচ্ছে, সেখানেই অ্যাক্রোপলিস মল অতিরিক্ত আনন্দ যোগ করেছে। প্রতি ১৫ হাজার টাকার কেনাকাটায় মিলছে স্টাইলিশ ট্রলি ব্যাগ এবং ট্রেন্ডি অ্যাক্রস ব্যাগ। পাশাপাশি দ্বিগুণ কেনাকাটায় মিলছে দ্বিগুণ উপহার। দ্রুত ফুরোচ্ছে স্টক, তা থেকে মল কর্তৃপক্ষ বেশ নিশ্চিত যে মহালয়ার আগেই অফারের সব উপহার শেষ হয়ে যাবে।

মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার – রিটেল ও হসপিটালিটি শুভদীপ বসু বলেন, “দুর্গাপুজোর আগের কেনাকাটার এই সাড়া পাওয়া অসাধারণ। গয়না, পোশাক, জুতো, বিনোদন, খাবার - সব ক্ষেত্রেই বিক্রির হার চমকে দেওয়ার মতো। আমাদের ‘Shopping pe Topping 4.0’ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।”

অ্যাক্রোপলিস মল এই উৎসব মরশুমে শুধু শপিংয়ের জন্য নয়, তার পাশাপাশি ভিজিটরদের জন্যও আরামদায়ক ও আনন্দময় অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


```