Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

দীপাবলিতে ঘর সাজাতে চান? সস্তায় সুন্দর আলোর সন্ধান পাবেন শহরের এই সব জায়গায়

অনলাইনে আজকাল সব জায়গার সব জিনিসই পাওয়া যায়। কিন্তু এমন কিছু জিনিস আছে, যা চোখের সামনে সাজানো রয়েছে দেখে কিনলে আইডিয়া পাওয়া যায়।

দীপাবলিতে ঘর সাজাতে চান? সস্তায় সুন্দর আলোর সন্ধান পাবেন শহরের এই সব জায়গায়

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 18 October 2024 19:49

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি চলেই এল। আলোর উৎসবে ঘর সাজুক আলো দিয়েই, সকলেই তেমনই চান। বাড়ির আশপাশে বা পাড়ায় এমন অনেক দোকান এখন থেকেই বসতে শুরু করেছে, যেখানে টুনি লাইট, বিভিন্ন ধরনের প্রদীপ পাওয়া যাচ্ছে। তবে, অ্যাসথেটিক মেনে আলো দিয়ে ঘর সাজাতে পৌঁছে যেতে হবে কলকাতার এই কয়েকটি জায়গায়।

অনলাইনে আজকাল সব জায়গার সব জিনিসই পাওয়া যায়। কিন্তু এমন কিছু জিনিস আছে, যা চোখের সামনে সাজানো রয়েছে দেখে কিনলে আইডিয়া পাওয়া যায়। বোঝা যায়, ঘরের ঠিক কোন দিকে ভাল লাগবে। তাই আলো, ঘর সাজানোর জিনিস অফলাইন কিনতেই পছন্দ করেন অনেকে। 

কালীপুজো এসে গেছে, আলোর উৎসবে ঘর সাজাতে পৌঁছে যেতে পারেন এই সব জায়গায়। 

কলকাতায় আলোর সবচেয়ে বড় মার্কেট রয়েছে এজরা স্ট্রিটে। এখানে বিভিন্ন ধরনের আলো, কম দামে পাওয়া যেতে পারে। পাইকারি ও খুচরো, দুই বিক্রেতাই এখানে গিয়ে বেচাকেনা করতে পারে। একটু দরদাম করে কিনতে পারলে, আলো দিয়ে ঘর সাজাতে খুব বেশি পয়সা খরচ করতে হবে না। 

অ্যাসথেটিকস মেনে ঘর সাজাতে পৌঁছে যেতে পারেন পোদ্দার কোর্ট, রবীন্দ্র সরণী। এখানে বেশ কিছু বড়-ছোট দোকান রয়েছে। ইন্ডোর-আউটডোর সব রকম লাইট পাওয়া যাবে এখানে। 

ফ্যান্সি মার্কেট খিদিরপুরও হতে পারে আপনার ডেস্টিনেশন। এখানেও বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায়। দাম বেশি-কম মিলিয়ে একটু দরদাম করে নিতে হবে। 

এছাড়াও উত্তরে হাতিবাগান ও দক্ষিণে গড়িয়াহাটেও বড় মার্কেট রয়েছে। চাইলে সেখান থেকেও দীপাবলির আলো কিনতে পারেন।


```