Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বিয়ের কনের শাড়ি মানেই প্রিয় গোপাল বিষয়ী, বারাসত শোরুমের কালেকশন কেমন, জেনে নিন

মেয়ের বিয়ের প্রতিটা অনুষ্ঠানের জন্য শাড়ি আর লেহেঙ্গার অফুরন্ত স্টক রয়েছে প্রিয় গোপাল বিষয়ীর প্রতিটা শোরুমে

বিয়ের কনের শাড়ি মানেই প্রিয় গোপাল বিষয়ী, বারাসত শোরুমের কালেকশন কেমন, জেনে নিন

গ্রাফিক্স দ্য ওয়াল।

শ্রেয়া দাশগুপ্ত

শেষ আপডেট: 16 December 2025 18:45

সোমা লাহিড়ী

মেয়ের বিয়ে ঠিক হওয়া মানেই শপিং শুরু। গয়নাগাটি থেকে ফার্নিচার, বরের পোশাক থেকে দানের বাসন,বিশেষ করে শাড়ির জন্য অনেকটাই বাজেট রাখতে হয়। বাবা মা চান তাঁদের বাজেটের মধ্যে মেয়ের জন্য  মনের মতো শাড়ি  কিনতে।মেয়ের বিয়ের প্রতিটা অনুষ্ঠানের জন্য শাড়ি (Saree) আর লেহেঙ্গার (Lehenga) অফুরন্ত স্টক রয়েছে প্রিয় গোপাল (Priya Gopal Bishoyi) বিষয়ীর প্রতিটা শোরুমে।

 

বারাসত স্টোরে বেনারসির কালেকশন অনবদ্য 

বারাসত হরিতলা মোড়ে প্রিয় গোপাল বিষয়ীর (Priya Gopal Bishoyi) তিন তলা শোরুম যেন বিয়ের কেনাকাটার স্বর্গরাজ্য।বিয়ের কনের স্পেশাল শাড়ির মধ্যে রয়েছে দুর্দান্ত ডিজাইনের বেনারসি (Design Banarasi Saree)। পিওর কাতান সিল্কে জরির 'কারোয়া' কাজের এক্সক্লুসিভ বেনারসিগুলো খুব সুন্দর। শুধু লাল,মেরুন,রানি নয়,বেশ অফ বিট কালারে রয়েছে এই প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি।এই বেনারসির দাম ২০ হাজার টাকা থেকে শুরু।তবে এদের বাজেট ফ্রেন্ডলি বেনারসির কালেকশন (Banarasi Collection) নজরকাড়া।দাম মাত্র ২৮০০ টাকা থেকে ৩৬০০ টাকার মধ্যে। এর পরের রেঞ্জ ৩৫০০-৬০০০টাকা।  এই রেঞ্জেও প্রচুর রং, অনেক রকম ডিজাইন রয়েছ।১০,০০০টাকা থেকে পিওর কাতান বেনারসির (Katan Benarasi) দাম শুরু। বিয়ে এবং রিসেপশন-দুটো অনুষ্ঠানের জন্যই সব রেঞ্জে সুন্দর সুন্দর কালেকশন পাবেন বারাসত শোরুমে (Barasat Priya Gopal Showroom)।রিসেপশনে বেনারসি পরতে না চাইলে রয়েছে টিস্যু কাঞ্জিভরমের এক্সক্লুসিভ রেঞ্জ।

আইবুড়ো ভাত ও গায়ে হলুদের জন্য কী শাড়ি?

প্রিয় গোপাল বিষয়ীর বারাসত স্টোরে সব ধরনের শাড়ির প্রচুর স্টক। গায়ে হলুদ অনুষ্ঠানে ট্র্যাডিশনাল বাংলার তাঁত, জামদানি পরতে চাইলে তা যেমন পাবেন ,তেমন একটু ফ্যান্সি টাইপ সেমি কাতান,সেমি কানি সিল্ক, সেমি কাঞ্জিভরমও পাবেন একেবারে বাজেটের মধ্যে। পিওরে চাইলে তার স্টকও অফুরন্ত। বিশেষ করে আইবুড়ো ভাতে  একটু অফবিট কালার কম্বিনেশনের কাঞ্জিভরম  বা ড্যুয়েল কালার টোনের কাতান সিল্ক পরলে ভাল লাগে। দাম ৪০০০ টাকা থেকে শুরু। কনের অন্যান্য অকেশনে পরার মতো শাড়ির অনেকরকম অপশন রয়েছে প্রিয় গোপাল বিষয়ীর বারাসত শোরুমে।

মেহেন্দি-সঙ্গীতের জন্য লেহেঙ্গা

এখন মেয়ের বিয়ে মানে তিন দিনে যেন তেরো পার্বন। আইবুড়ো ভাতের সন্ধেতে নাচে গানে জমে ওঠে মেহেন্দি-সঙ্গীত অনুষ্ঠান। কনে এই সময়ে লেহেঙ্গা পরতে পছন্দ করে। বারাসতের প্রিয় গোপাল বিষয়ীতে লেহেঙ্গার সেকশনটি খুব ভাল। মাত্র দু'হাজার টাকা থেকে দাম শুরু। আড়াই -তিন হাজারে বেশ জমকালো লেহেঙ্গা পাবেন। মেহেন্দি গ্রিন, ল্যাভেন্ডার, পিচ পিঙ্ক , সি গ্রিন, স্কাই ব্লু -এই  ধরনের প্যাস্টেল শেডের লেহেঙ্গার চাহিদা বেশি। সাত-আট হাজারে জরির কাজের গর্জাস লেহেঙ্গা প্রচুর রয়েছে। বিয়ের রিসেপশনে অনেকে আজকাল শাড়ির বদলে লেহেঙ্গা পরে। ব্রাইডাল লেহেঙ্গা ভেলভেটের রয়েছে। রেড,রানি,ম্যাজেন্টা, ওয়াইন কালারে। জরি রেশমের মিনাকাজ, স্টোন,চুমকি বসানো ব্রাইডাল লেহেঙ্গার দাম 10-25হাজার টাকা। লেহেঙ্গার ফিটিংস করে দেয় এরা। শুধু টপটা টেলরকে দিয়ে করিয়ে নিতে হবে। এখন প্রিয় গোপাল বিষয়ীর বারাসত স্টোরে বিয়ের শপিংয়ে নির্দিষ্ট টাকার কেনাকাটায় রয়েছে উপহারও। তাহলে আর দেরি না করে চলে যান বারাসত হরিতলা মোড়ে প্রিয় গোপাল বিষয়ীর শোরুমে। বাজেট যেমনই হোক মনের মতো কনের সাজ পাবেনই।


```