নীতা আম্বানির এই লুক শুধু ফ্যাশন নয়, ভারতের কারুশিল্প (Indian Kashida craftmanship) ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক অনন্য উদাহরণ।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 26 November 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্পের (Indian craftsmanship) অন্যতম পৃষ্ঠপোষক নীতা আম্বানি (Nita Ambani) আবারও মেলে ধরলেন দেশের সমৃদ্ধ শিল্প-ঐতিহ্য। সৌরাষ্ট্রের গিরে শিব মন্দিরের উদ্বোধনে (Gir Shiv Mandir inauguration) গত সপ্তাহে উপস্থিত ছিলেন তিনি, পরনে ছিল কাশ্মীরের অমূল্য কারুশিল্পে (Kashmiri crafts) সাজানো এক শেডেড জামেওয়ার শাড়ি (Nita Ambani Kashmiri Jamevaar)। তরুণ তাহিলিয়ানির ডিজাইনে ছোঁয়ায় এই শাড়িতে ব্যবহৃত হয়েছে মুক্তো, ওকার আর গাঢ় লাল রঙের সূক্ষ্ম কাশিদা এমব্রয়ডারি (Kashida embroidery), যা কাশ্মীরি শিল্পের বহু শতাব্দীর পুরনো গর্ব।
ডিজাইনার তরুণ তাহিলিয়ানি (Designer Tarun Tahiliani) নিজেই ইনস্টাগ্রামে লেখেন, নীতার চোলিটিতে রয়েছে ক্লাসিক কুতুর ডিজাইনের সঙ্গে আধুনিক ছোঁয়া, যেখানে রয়েছে নরম কার্ভের বর্ডার, আর চোখ ধাঁধানো জামেওয়ার ব্যাক অংশটি একটি অপটিক্যাল-ইলিউশন এফেক্ট তৈরি করেছে। পুরো লুকটিকে সম্পূর্ণ করেছে নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহের দুর্লভ ও ভিন্টেজ গোলকোণ্ডা হিরের গয়না (Golconda diamonds)।
মেকআপের ক্ষেত্রেও আম্বানী-গৃহিনী বেছে নিয়েছেন সাধারণ মার্জিত লুক - পিচ ও কোরাল আভা, হালকা ব্লাশ, ব্রাউন স্মোকি আই, লাল টিপ। আলগোছে বাঁধা বেণীতে জায়গা করে নিয়েছে লাল-সাদা ফুলের মালা। সব মিলিয়ে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আভিজাত্যের একেবারে নিখুঁত মেলবন্ধন।
কাশ্মীরি কারুশিল্প: জামেওয়ার ও কাশিদার ঐতিহ্য (Kashmiri Jamevaar Kashida embroidery)
কাশ্মীরের কথা উঠলেই সবার আগে মনে পড়ে পশমিনা আর কানি শাল। কিন্তু কাশ্মীরি শিল্প শুধু এখানেই সীমাবদ্ধ নয়। কাশিদা এমব্রয়ডারি এবং জামেওয়ার (জামাওয়ার) এখনও হাজার হাজার শিল্পীর জীবনধারণের প্রধান উৎস।
জামেওয়ার সাধারণত তুলো ও পশমিনা উলের মিশ্রণে তৈরি হয়, আর কাশিদা হল কাশ্মীরি সূচিশিল্পের বিস্তৃত নাম। মোটা রঙিন সুতো, চেন স্টিচ, মুক্তো - সব মিলিয়ে তৈরি হয় নানা নকশা। এই সূচিকর্ম সিল্ক, তুলো, উল - সব ধরনের ওয়ার্ম ফেব্রিক ব্যবহার করা হয়। পোশাক থেকে শুরু করে কার্পেট, কুশন কভার, বিছানার চাদর - গৃহসজ্জার ক্ষেত্রেও এই কাজ সমান জনপ্রিয়।
কাশিদায় সূক্ষ্ম সোজনি এমব্রয়ডারি
কাশ্মীরি কাশিদার সবচেয়ে সূক্ষ্ম শিল্পগুলির মধ্যে সোযনি অন্যতম। এত দক্ষতার সঙ্গে এই কাজ করা হয় যে পোশাকের দুই দিকেই নকশা দেখা যায়, তবে রঙের শেডে সামান্য তারতম্য থাকে। এতে ব্যবহৃত হয় ফ্লাই স্টিচ, স্টেম স্টিচ এবং ডার্নিং স্টিচ।
কাশিদাকারি - বহু সূচিশিল্পের সমন্বয়
কাশিদাকারির মধ্যে রয়েছে বহু ধরনের কাজ -
নকশার অনুপ্রেরণা
কাশ্মীরি শিল্পীরা তাঁদের চারপাশ থেকেই নকশার অনুপ্রেরণা পান।
তবে কাশ্মীরের ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটিফ হল চিনার পাতা - যা উপত্যকার ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির প্রতীক।
নীতা আম্বানির লুক তাই শুধু ফ্যাশনের প্রদর্শনী নয়, ভারতের কারুশিল্প ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক অনন্য উদাহরণ। গিরের শিবমন্দিরের অনুষ্ঠানে তাঁর পোশাক যেন কাশ্মীরি সংস্কৃতির প্রতি এক নীরব শ্রদ্ধার্ঘ্য।