শ্যাম সুন্দর কোং জুয়েলার্স দীপাবলি উপলক্ষে দত্তপুকুরে আয়োজিত এক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের সম্মান জানাল। উপস্থিত ছিলেন নৃত্যগুরু অলকানন্দা রায় ও সংস্থার পরিচালকরা।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বিশেষ ‘শুভ দীপাবলি’ উদযাপন।
শেষ আপডেট: 20 October 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: আলো আর আনন্দের উৎসব দীপাবলি এবার এক অন্য মাত্রা পেল। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এ বছর ‘শুভ দীপাবলি’ উদযাপন করল এক বিশেষ উদ্দেশে। উৎসবের ঝলকের আড়ালে থাকা সেই মানুষদের আলোকিত করতে, যাঁদের হাতেই তৈরি হয় দীপাবলির আসল আলো, মাটির প্রদীপ।
দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই মৃৎশিল্পীদের অবদানকে সামনে আনতেই এই উদ্যোগ। দীপাবলি যতটা উৎসব, ততটাই এক শিল্পকর্ম—যার ভিত্তি সেই সাধারণ মাটির প্রদীপ। এই প্রদীপগুলো যাঁরা তৈরি করেন, সেই পরিশ্রমী হাতগুলোর কৃতিত্ব প্রায়ই অজানা থেকে যায়। তাই, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবার সেই আলো তৈরির নেপথ্য কারিগরদের সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিল।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারাসতের দত্তপুকুরে, এক ঐতিহ্যবাহী মৃৎশিল্পীর কর্মশালায়। সেখানে ‘মৃৎশিল্পী’ ননী গোপাল পাল ও তাঁর সঙ্গে আরও বিশজন ঐতিহ্যবাহী কারিগরকে সম্মান জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্ট লাইফ কোচ ও নৃত্যগুরু অলকানন্দা রায়, সঙ্গে ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর পরিচালক অর্পিতা সাহা ও রূপক সাহা।
অলকানন্দা রায় বলেন, “এত তাৎপর্যপূর্ণ এক উদ্যোগের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। দীপাবলির আসল আলো যে এই মাটির শিল্পীদের হাতেই জন্ম নেয়, সেই সত্যিটা সবাইকে মনে করিয়ে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। তাঁদের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।”
সংস্থার পরিচালক রূপক সাহা জানান, “আমরা ভেবেছি, এবার আলো ফেলতে হবে সেই কোণাটায় যা এতদিন অন্ধকারে ছিল। যারা আমাদের উৎসবকে আলোয় ভরিয়ে দেয়, তারা নিজেরাই কিন্তু অনেক সময় অন্ধকারে থেকে যায়। সেই অন্ধকারটা একটু হলেও সরাতেই এই উদ্যোগ।”
অন্য পরিচালক অর্পিতা সাহা বলেন, “এই অনুষ্ঠান আসলে পৃথিবীর প্রতি এক শ্রদ্ধাঞ্জলি—যে মাটি দিয়ে প্রদীপ তৈরি হয়, আর সেই দক্ষ হাতগুলোর প্রতিও, যারা তাকে আকার দেয়।”
উৎসবের রঙে রঙিন এই আয়োজনের পাশাপাশি ঘোষণা করা হয়েছে ‘চমক ভরা ধনতেরাস’ অফারও। এই বিশেষ অফারটি চলবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) এবং কলকাতা (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) শোরুমে ২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
শুধু সোনার গয়না নয়, এই দীপাবলিতে আলোয় ভরিয়ে তুলল সেই সম্পর্কও, যেখানে মানুষ, মাটি আর মন এক সুতোয় বাঁধা।