Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

গ্রহণে কি বদলাবে হোলিকা দহনের তারিখ? বিভ্রান্তি কাটিয়ে পরিষ্কার জানিয়ে দিল পঞ্জিকা

গ্রহণের প্রভাব নিয়ে হোলিকা দহনের তারিখ ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, পঞ্জিকা তার স্পষ্ট উত্তর জানিয়ে দিল। হোলিকা দহনের নির্দিষ্ট তিথি ও সময় কীভাবে ঠিক হয়, তা নিয়েও মিলল পরিষ্কার ব্যাখ্যা।

গ্রহণে কি বদলাবে হোলিকা দহনের তারিখ? বিভ্রান্তি কাটিয়ে পরিষ্কার জানিয়ে দিল পঞ্জিকা

হোলিকা দহন

শেষ আপডেট: 27 February 2026 13:16

দ্য ওয়াল ব্যুরো: সামনে দোল। কিন্তু এ বছর ফাল্গুন পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ। ফলে অনেকের মাথায় প্রশ্ন ঘুরছে—ন্যাড়াপোড়ার তারিখ কি পাল্টাবে? না কি সময় বদলাবে?

উত্তর পরিষ্কার। তারিখ বদলাচ্ছে না।

৩ মার্চ ২০২৬, মঙ্গলবার হোলিকা দহন, আমাদের ন্যাড়াপোড়া অবশ্য সোমবার ২ তারিখ। ৩ তারিখ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বিকেল ৩:২১ থেকে সন্ধ্যা ৬:৪৬ পর্যন্ত গ্রহণ চলবে । কিন্তু গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬:৪৭ নাগাদ। অর্থাৎ, গ্রহণ কেটে যাওয়ার পরেই নিয়ম মেনে হোলিকা দহন করা যাবে।

শুভ সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬:৪৭ থেকে রাত ৮:৫০ পর্যন্ত। এই সময়ের মধ্যেই পূজা ও দহন সম্পন্ন করা শ্রেয়।

ফাল্গুন পূর্ণিমা তিথি থাকবে ২ মার্চ বিকেল ৫:৫৫ থেকে ৩ মার্চ বিকেল ৫:০৭ পর্যন্ত। গ্রহণের জন্য দিন বদলানোর কোনও বিধান নেই। শুধু গ্রহণমুক্ত সময়েই আচার পালনের নির্দেশ।

হোলিকা দহন মানেই অসুর শক্তির উপর শুভ শক্তির জয়। প্রহ্লাদের কাহিনি ঘিরেই এই আচার। তাই শাস্ত্র মতে গ্রহণকাল এড়িয়ে দহন করলেই নিয়ম সম্পূর্ণ।

রঙের হোলি কবে?

রঙওয়ালি হোলি বা ধুলেন্ডি হবে ৪ মার্চ ২০২৬, বুধবার। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের প্রথম দিনে রঙ খেলার রেওয়াজ। সেদিন সকাল থেকেই রঙের উল্লাস। আর বাঙালিরা দোল পালন করবে মূলত ৩ তারিখ।

সব মিলিয়ে বিভ্রান্তির জায়গা নেই। ৩ মার্চ হোলিকা দহন, ৪ মার্চ হোলি।


```