Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সুস্থ জীবন কাটাতে চাইলে খাওয়ার সময় এই পাঁচ ভুল নৈব নৈব চ!

শাস্ত্র মতে, বাস্তু দোষ থাকলে তার প্রভাব জীবনে নেমে আসতে বাধ্য। সেই থেকে মুক্তি সহজে মেলে না। মানতে হয় কিছু বিশেষ নিয়ম।

সুস্থ জীবন কাটাতে চাইলে খাওয়ার সময় এই পাঁচ ভুল নৈব নৈব চ!

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 October 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: এমন অনেকেই আছেন, যারা দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যে ভুগছেন। অথচ তা থেকে মুক্তির উপায় খুঁজেও পাচ্ছেন না। তার জন্য দিন রাত প্রচুর পরিশ্রম করছেন। তাতেও সুফল মিলছে না। এর থকে মুক্তির উপায় লেখা আছে বাস্তুশাস্ত্রে। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। 

শাস্ত্র মতে, বাস্তু দোষ থাকলে তার প্রভাব জীবনে নেমে আসতে বাধ্য। সেই থেকে মুক্তি সহজে মেলে না। মানতে হয় কিছু বিশেষ নিয়ম। তাই অনেকেই বাস্তুশাস্ত্র মেনে বাড়ি বানান। এমনকি বাস্তুশাস্ত্রে যা যা বলা আছে, ঠিক সেইভাবেই বাড়ি সাজিয়ে ফেলেন। এতে উপকারও পাওয়া যায়।

তবে অনেকেই প্রতিদিন অজান্তে এমন কিছু ভুল করে ফেলেন, তাতে কুফল বই সুফলের দেখা পাওয়া যায় না। আর তার মাশুল পরে গুনতে হয় প্রতি মুহূর্তে। ঠিক তেমনই একটি বিষয় হল খেতে বসার ধরন। কী খাওয়া হচ্ছে কীভাবে তা খাওয়া হচ্ছে, এই সব কিছুই মাথায় রাখা খুব দরকার। নাহলে তার প্রভাব পড়বে জীবনে। 

খাবার খাওয়ার সময় কী-কী কাজ করতে নেই, অনেকেই জানেন না। তাই আবারও কোনও রকম ভুল করার আগে জেনে নেওয়া দরকার। খেতে বসে কী করা উচিত আর কী করা উচিত নয়। 

প্রথমেই যেটা মনে রাখতে হবে, তা হল খাবার পাতে যদি নুন নিয়ে বসা হয়, তাহলে অবশিষ্ট নুন কখনওই ফেলে দেওয়া উচিত নয়। খেয়ে ওঠার আগে প্রয়োজনে থালায় অল্প জল ঢেলে দিতে হবে। নাহলে জীবনে দারিদ্র্য নেমে আসবে। বাড়িতে অশান্তি লেগেই থাকবে। এবার থেকে এই বিষয় মাথায় রাখলেই জীবনে খুশি নেমে আসবে। 

ডিনার হোক বা লাঞ্চ খেতে বসার সময় সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে খান। দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। শুধু তাই নয়। দীর্ঘদিন ধরে এমনটা করলে দ্রারিদ্র কোনও দিনই মিটবে না। 

অনেকেই বাড়িতে বিছানায় বসে খাবার খান। সন্ধ্যের খাবারও টিভি দেখতে দেখতে বিছানাতেই খেতে দেখা যায়। ভুলেও এই কাজ করা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, বিছানায় বসে খাবার খেলে জীবনে অর্থ সংকটে ভুগতে পারেন। পাশাপাশি কোনও জটিল অসুখেও ভুগতে হতে পারে।
 


```