
অক্ষয় তৃতীয়া
শেষ আপডেট: 28 April 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় শব্দের অর্থ ‘ক্ষয় নাই যার’ এবং তৃতীয়া অর্থ ‘চাঁদের তৃতীয় দিন’। হিন্দু পঞ্জিকায় বসন্তের বৈশাখ মাসের ‘তৃতীয় চন্দ্র দিন’-এর নামানুসারে এই দিনের নামকরণ করা হয়। এই দিনে কোনও শুভ কাজ করলে তার ফল শুভই হবে, এমনটা নিশ্চিত বলেই মনে করেন সবাই।
এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অশেষ ঐশ্বর্য প্রদান করেছিলেন। কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় এদিন বৈভব-লক্ষ্মীর পুজো করা হয়। তাই প্রচলিত বিশ্বাস রয়েছে, অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে সোনা-রূপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।
এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল, অর্থাৎ আগামী বুধবার। অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ বলে মানা হলেও এমন কিছু জিনিস রয়েছে, যা এদিন ভুলেও কিনতে নেই।