১৬ ডিসেম্বর সূর্য সংক্রান্তিতে ধনু রাশিতে প্রবেশ করছে সূর্য। জ্যোতিষীয় এই পরিবর্তনে ছ’টি রাশির ভাগ্য ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 December 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: ১৬ ডিসেম্বর, ২০২৫ ভোর ৪টে ১৯ মিনিটে সূর্য (Surya) বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে, এই রাশি পরিবর্তন হল সূর্য সংক্রান্তি (Surya Sankranti)। প্রায় একমাস ধনুতে অবস্থান করে ১৪ জানুয়ারি ২০২৬ সূর্য প্রবেশ করবে কুম্ভে (Capricorn)। জ্যোতিষশাস্ত্র বলছে, সূর্যের প্রতিটি রাশি পরিবর্তন বারো রাশিকেই আলাদাভাবে প্রভাবিত করে। আচার্য ইন্দু প্রকাশের বক্তব্য, এই বছরের ধনু সংক্রান্তি ছ’টি রাশির জন্য বিশেষ শুভফল বয়ে আনবে।
কোন রাশির জীবনে কী পরিবর্তন আসছে? এক নজরে দেখে নেওয়া যাক।
মেষ (Aries): ভাগ্যের দেবতা সূর্য, মিলবে পরিশ্রমের ফল
সূর্য প্রবেশ করছে মেষ রাশির নবম ঘরে (House of Luck)। ফলত ভাগ্যের জোর বাড়বে, কর্মফল মিলবে দ্রুত। এই গোটা মাস বাড়িতে পিতলের পাত্র (Brass Utensils) ব্যবহার ও নিয়মিত সূর্য প্রণাম করলে শুভফল আরও বৃদ্ধি পাবে বলে মত আচার্যের।
বৃষ (Taurus): অষ্টম ঘরে সূর্য, বাড়বে আয়ু ও স্বাস্থ্যের জোর
বৃষ রাশির অষ্টম ঘর (Longevity & Health)–এ সূর্যের অবস্থান মানসিক ও শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। এই সময়ে কালো গরুকে (Black Cow) সেবা করা বা নিজের বড় দাদাকে সাহায্য করা বিশেষভাবে শুভ বলে উল্লেখ করেছেন আচার্য ইন্দু প্রকাশ।
কন্যা (Virgo): চতুর্থ ঘরে সূর্য, মিলবে মায়ের আশীর্বাদ ও সম্পত্তি-সৌভাগ্য
চতুর্থ ঘর (Mother–Property–Comfort) সক্রিয় হওয়ায় কন্যারা মায়ের দিক থেকে দৃঢ় সমর্থন পাবেন। জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত লাভের সম্ভাবনাও ভাল। প্রয়োজনে মানুষকে সাহায্য করা বা কাউকে আহার করানো শুভফলকে আরও স্থায়ী করবে বলে মত বিশেষজ্ঞের।
বৃশ্চিক (Scorpio): অর্থভবনে সূর্য, বেড়ে উঠবে আর্থিক স্থিতি
বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘর (Wealth House)–এ সূর্যের প্রবেশ অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দেবে। ব্যক্তিত্বেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অর্থপ্রবাহ তুলনামূলক স্থির থাকবে। নারকেল তেল বা কাঁচা নারকেল মন্দিরে দান করার পরামর্শ দেওয়া হয়।
ধনু (Sagittarius): বাড়বে সম্মান–আত্মবিশ্বাস–অর্থপ্রবাহ
ধনুর প্রথম ঘর (House of Self)–এ সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ। সম্মান, আত্মবিশ্বাস ও অর্থপ্রবাহ—তিন ক্ষেত্রেই উন্নতি হবে বলে মত আচার্যের। স্নানের পর প্রতিদিন সূর্যকে জল অর্পণ করলে (Surya Arghya) ফল আরও ভাল পাওয়া যাবে।
কুম্ভ (Aquarius): মিলবে নতুন আয়ের পথ, পুরনো ইচ্ছে পূরণের সুযোগ
কুম্ভ রাশির একাদশ ঘর (Income & Wish Fulfilment)–এ সূর্যের অবস্থান নতুন রোজগারের পথ খুলে দিতে পারে। বহুদিনের ইচ্ছাপূরণের সম্ভাবনাও জোরালো। এই সময়ে মন্দিরে মূলা (Radish) দান করলে শুভফল আরও স্থায়ী হতে পারে।