শ্রাবণের বারিধারার সঙ্গে দেবদিদেবের একটা চিরকালীন সম্পর্ক রয়েছে। পুরাণে কথিত আছে, প্রতি বছর শ্রাবণ মাসে মহাদেব পার্বতীকে সঙ্গে নিয়ে মর্ত্য ভ্রমণে আসেন।

শেষ আপডেট: 18 July 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণের বারিধারার সঙ্গে দেবদিদেবের একটা চিরকালীন সম্পর্ক রয়েছে। পুরাণে কথিত আছে, প্রতি বছর শ্রাবণ মাসে মহাদেব পার্বতীকে সঙ্গে নিয়ে মর্ত্য ভ্রমণে আসেন। তাই ভক্তরা তাঁকে কাছে পান পুরো একমাস। সারা শ্রাবণমাস বাবা তারকনাথের সেবা চলে মন্দিরে মন্দিরে। আর সকলেরই বাড়িতে ঠাকুরের আসনে মহাদেবের ছবি বা শিবলিঙ্গ থাকে। শ্রাবণমাসের প্রতি সোমবার ভক্তি ভরে শিবঠাকুরের পুজো করা হয়। মহাদেব খুব অল্পে সন্তুষ্ট ,কিন্তু নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করলে তবেই বাবার আশীর্বাদ পাওয়া যায়।

কী সেই পুজোর নিয়ম?
শিবপুজো করার পর মঙ্গল চিন্তা করতে হবে। বাবার কাছে সকলের জন্য মঙ্গল কামনা করলে মহাদেব ভক্তর প্রার্থনা পুর্ণ করেন।

এ বছর শ্রাবণে কটা সোমবার পড়েছে?
সোমবার মহাদেবের বার। এই দিন বাবার মাথায় দুধ-গঙ্গাজল ঢেলে পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে। এবার শ্রাবণের প্রথম সোমবার পরেছে ২১শে জুলাই। দ্বিতীয় সোমবার ২৮শে জুলাই, তৃতীয় সোমবার ৪ঠা আগস্ট এবং চতুথ সোমবার ১১ই আগস্ট। শ্রাবণমাসের এই চার সোমবার শিবপুজো করে গরীব মানুষকে দান করলে সংসারের সব অশান্তি সংকট কেটে যায়।
