Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

শিবরাত্রিতে মহাকালের বিশেষ পুজো, সাজো সাজো রব উজ্জয়িনীতে, ভোর ৩টেয় হয় ভস্ম আরতী

মহা শিবরাত্রি উপলক্ষে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে বিশেষ পুজোর আয়োজন, ভোর ৩টেয় হল ভস্ম আরতি। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে আজ উজ্জয়িনী শহরজুড়ে উৎসবের আমেজ।

শিবরাত্রিতে মহাকালের বিশেষ পুজো, সাজো সাজো রব উজ্জয়িনীতে, ভোর ৩টেয় হয় ভস্ম আরতী

মহাকাল

গার্গী দাস

শেষ আপডেট: 15 February 2026 11:05

দ্য ওয়াল ব্যুরো: ‘বাম বাম ভোলে’ ধ্বনিতে মুখর দেশ। মহাশিবরাত্রি (Maha Shivratri) উপলক্ষে তারকেশ্বর থেকে কাশী বিশ্বনাথ মন্দির (Kashi Vishwanath Temple), দেশের নানা প্রান্তের শিবমন্দিরে ভক্তদের ঢল নেমেছে। তবে এ বছরের অন্যতম প্রধান আকর্ষণ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির (Mahakaleshwar Jyotirlinga Temple, Ujjain), রয়েছে বিশেষ আয়োজন।

ভোর ৩টেয় ভস্ম আরতি, পঞ্চামৃত অভিষেক

ভোর ৩টে নাগাদ পুরোহিতরা পঞ্চামৃত অভিষেক (Panchamrit Abhishek) সম্পন্ন করেন। দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে তৈরি পবিত্র মিশ্রণে স্নান করানো হয়  মহাকালকে। এরপর চন্দন, সুগন্ধি দ্রব্য ও ফুলে সাজানো হয় বিগ্রহ।

অনুষ্ঠিত হয় বিখ্যাত ভস্ম আরতি (Bhasma Aarti)। ঢাক, করতাল, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। শ্বেতবস্ত্রে সজ্জিত মহাকালকে প্রিয় ‘বিজয়া’ (bhang) দিয়ে অলংকৃত করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত এই আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী হন।

৪৪ ঘণ্টা খোলা থাকবে মন্দির

এবারের বিশেষ সিদ্ধান্ত—মন্দিরের দরজা টানা ৪৪ ঘণ্টা খোলা থাকবে। প্রশাসনের অনুমান, প্রায় ১০ লক্ষ ভক্ত এই সময়ের মধ্যে দর্শন করতে পারেন। সেই কারণে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মহাকালের দর্শনের অপেক্ষায়।

শিব নবরাত্রির নয় দিনের উৎসব

উজ্জয়িনীতে মহাশিবরাত্রি শুধু এক দিনের উৎসব নয়। তার আগে পালিত হয় নয় দিনের শিব নবরাত্রি মহোৎসব (Shiv Navratri Mahotsav)। এই সময় প্রতিদিন আলাদা রূপে সজ্জিত হন মহাকাল। নয় দিন ধরে হলুদ ও চন্দন মেখে বরবেশে সাজানো হয় দেবতাকে।

মহাশিবরাত্রির পরদিন মহাকালের ‘সেহরা’ বা বিশেষ মুকুট শোভিত করা হয়। উল্লেখযোগ্য বিষয়—বছরের একমাত্র দিন, যেদিন বিকেলেও ভস্ম আরতি অনুষ্ঠিত হয়। পরে সেই সেহরার ফুল ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। বিশ্বাস, তা ঘরে রাখলে সমৃদ্ধি ও শান্তি আসে।

ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের (Jyotirlinga) মধ্যে মহাকালেশ্বরই একমাত্র দক্ষিণমুখী (Dakshinmukhi) জ্যোতির্লিঙ্গ। তাই এর মাহাত্ম্য আরও বেশি। উজ্জয়িনীর এই প্রাচীন তীর্থে এ দিন আধ্যাত্মিকতা আর ভক্তির মিলনে তৈরি হয় এক অনন্য পরিবেশ।


```