Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

বিয়েতে বার বার বাধা আসছে? শিবরাত্রিতে এভাবে পুজো করলে মিটতে পারে সব সমস্যা

বিয়েতে বারবার সমস্যা হচ্ছে? মহাশিবরাত্রিতে নির্দিষ্ট নিয়মে শিবপুজো করলে মিলতে পারে সমাধান। কিন্তু মানতে হবে ছোট কয়েকটা বিষয়।
 

বিয়েতে বার বার বাধা আসছে? শিবরাত্রিতে এভাবে পুজো করলে মিটতে পারে সব সমস্যা

শিবরাত্রির পুজো

গার্গী দাস

শেষ আপডেট: 13 February 2026 20:48

দ্য ওয়াল ব্যুরো: বিয়েতে অনেকেরই অনেকরকম বাধা আসে। সেসব বাধা কাটাতে মহাশিবরাত্রির (Mahashivratri) পুজো নাকি ম্যাজিকের মতো কাজ করে। যাঁদের বিয়েতে নানা প্রতিকূলতা আসছে, পুরোহিতরা বলছেন, মহাদেবের (Lord Shiva) সঠিক পুজো করলে, বিশেষ করে মেয়েরা, দ্রুত বিয়ের যোগ তৈরি হতে পারে।

শিব শান্ত, কল্যাণকারী, ভক্তবৎসল—তাই নাকি ভক্তের মনের ইচ্ছেটা তিনি বিশেষ এই তিথিতে তাড়াতাড়ি শুনে নেন। কথিত আছে, অবিবাহিত মেয়েরা যদি এদিন ভোলানাথের (Bholenath) আরাধনা বিশেষ নিয়মে করেন, তা হলে পছন্দের জীবনসঙ্গী পাওয়ার পাশাপাশি সুখী দাম্পত্যেরও আশীর্বাদ মেলে।

অবিবাহিত মেয়েদের কীভাবে পুজো করতে হবে

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর (Chaturdashi Tithi) দিন ভোরে ব্রহ্মমুহূর্তে (Brahma Muhurta) স্নান সেরে নিতে হবে। সেদিন একেবারে ব্রত রাখার (Fasting Vow) সংকল্প নেওয়া ভাল। তারপর শুভ রঙের পোশাক পরা, যাতে কালো বা ধূসর না থাকে।

বাড়ির মন্দির বা ঠাকুরঘরটা গঙ্গাজল (Ganga Water) ছিটিয়ে পবিত্র করে শিবলিঙ্গকে (Shivalinga) পরিষ্কার পাত্রে বসাতে হবে। গঙ্গাজল, দুধ, দই, মধু দিয়ে করা জলাভিষেকই (Jalabhishek) মূল পর্ব। তারপর শিবলিঙ্গে চন্দনের তিলক, বেলপাতা, ফুল আর ধুতুরা (Dhatura) নিবেদন করতে হবে। ধূপ-দীপ জ্বেলে পরিবেশটা পুজোর উপযোগী করা জরুরি।

পাশাপাশি মা পার্বতীর (Goddess Parvati) উদ্দেশে সিঁদুর, চুড়ি-আলতা—এই সোহাগ সামগ্রী (Suhaag Items) দিতে হয়। আর শিব-পার্বতীর নৈবেদ্য হিসেবে ক্ষীর (Kheer), মিছরি (Sugar Candy), মিষ্টি নিবেদন করা যেতে পারে। পরে শিবচালিসা (Shiva Chalisa) পাঠ আর ‘ওম নমঃ শিবায়’ জপ। সব শেষে শিবের আরতি করে হাত জোড় করে প্রার্থনা। ব্রত ভাঙতে হবে পরের দিন।

মহাশিবরাত্রি ২০২৬, কবে উপবাস, কবে পুজো

পঞ্জিকা বলছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ১৫ ফেব্রুয়ারি সন্ধে ৫টা ০৪-এ শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২৪ পর্যন্ত থাকবে। সে কারণে মহাশিবরাত্রি মূলত পালিত হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ অর্থাৎ রবিবার। ব্রতভঙ্গ হবে দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ২০২৬-এ। শুভ সময় সকাল ৭টা ০৬ থেকে বিকেল ৩টা ৪৬।

বিশ্বাস বা ভক্তি যাই হোক, শিবরাত্রির এই বিশেষ পুজোর নিয়ম মানলে মনোবাসনা পূরণের আশা আজও অটুট।


```