Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Basant Panchami 2025: ১৪৪ বছর পর বিরল শুভ যোগ সরস্বতী পুজোয়, বিশেষ মাহাত্ম্য কেন

এই বছর বসন্ত পঞ্চমীর দিন বিশেষ শুভ যোগ তৈরি হতে চলেছে, যা ১৪৪ বছর পর পুনরায় ঘটবে।

Basant Panchami 2025: ১৪৪ বছর পর বিরল শুভ যোগ সরস্বতী পুজোয়, বিশেষ মাহাত্ম্য কেন

শেষ আপডেট: 31 January 2025 11:20

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমী (Basant Panchami 2025) বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনার বিশেষ দিন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সারা দেশে ধুমধামের সঙ্গে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বছর বসন্ত পঞ্চমীর দিন বিশেষ শুভ যোগ তৈরি হতে চলেছে, যা ১৪৪ বছর পর পুনরায় ঘটবে। একইসঙ্গে, এই সময়ে প্রয়াগরাজে মহাকুম্ভও চলছে, যেখানে বসন্ত পঞ্চমীর দিন ‘অমৃত স্নান’-এর বিশেষ মাহাত্ম্য রয়েছে।

বসন্ত পঞ্চমী ২০২৫ (Basant Panchami 2025 Date/Time) তথা সরস্বতী পুজোর: তারিখ ও শুভ মুহূর্ত

বৈদিক মতে পঞ্চমী তিথি শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, সকাল ৯:১৪ মিনিট পঞ্চমী তিথি শেষ হবে ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, সকাল ৬:৫২ মিনিটে। 
তবে বাংলার অনেক পঞ্জিকার মতে, বসন্ত পঞ্চমীর তিথি ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টা ২৯ মিনিটে লাগবে। ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ৫৯ মিনিটে তা শেষ হবে। 

বসন্ত পঞ্চমী ২০২৫: শুভ যোগ ও কুম্ভ স্নানের বিশেষ গুরুত্ব (Basant Panchami 2025 Shahi Snan Date and Time)

শুভ যোগ: পঞ্চমী তিথিতে শনি দেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। একইসঙ্গে, এই দিন শিব যোগ, সিদ্ধ সাধ্য যোগ ও রবি যোগ তৈরি হবে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

অমৃত স্নান: ১২ বছর অন্তর অন্তর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়, তবে এই বছর যে যোগ তৈরি হচ্ছে তা ১৪৪ বছর পর ঘটছে (Basant Panchami 2025 Shubh Yog after 144 years)। বসন্ত পঞ্চমীর দিনে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করলে অমৃত স্নানের পূর্ণ ফল লাভ করা যায়।


```