Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যের মকরে প্রবেশ আর ক'দিন পরই, জেনে নিন ২০২৫-এর পৌষ সংক্রান্তির দিনক্ষণ

শাস্ত্র অনুযায়ী, মলমাসকে অশুভ হিসেবে গণ্য করা হয়। সূর্য যখন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন মলমাস শেষ হয়।

সূর্যের মকরে প্রবেশ আর ক'দিন পরই, জেনে নিন ২০২৫-এর পৌষ সংক্রান্তির দিনক্ষণ

ফাইল ছবি

শেষ আপডেট: 11 January 2025 19:34

দ্য ওয়াল ব্যুরো: মকর সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। শাস্ত্র মতে, এই দিনটি সূর্যের 'মকর' রাশিতে প্রবেশকে চিহ্নিত করে। সূর্যের এই রাশি পরিবর্তন 'সংক্রান্তি' নামে পরিচিত। মকর সংক্রান্তিতে সূচনা হয় সূর্যের উত্তরায়ণেরও। অর্থাৎ সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে এবং ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষ দিনটি মকর সংক্রান্তি। এবছর অর্থাৎ ২০২৫-এ কবে পড়েছে, জেনে নিন। 

শাস্ত্র অনুযায়ী, মলমাসকে অশুভ হিসেবে গণ্য করা হয়। সূর্য যখন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন মলমাস শেষ হয়। ২০২৫ সালে মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি, মঙ্গলবার পড়েছে। পুণ্যতিথি ওই দিন শুরু হবে সকাল ৯টা ৩ মিনিটে, যা চলবে বিকেল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত। এছাড়া, মহাপুণ্যকাল রয়েছে। যা ওই দিন সকাল ৯টা ৩ মিনিট থেকে বেলা ১০টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে।

বাঙালিরা পিঠেপুলি খেয়ে সংক্রান্তি উদযাপন করে। এই সময় নতুন ধানও ওঠে ফলে অনেকে সেই বিষয়টি উদযাপন করতেও চালের গুঁড়ো দিয়ে পিঠে করে থাকেন। শুধুমাত্র বাঙালিরা এই পার্বণে মাতেন এমন না। গোটা দেশে জাকজমক করে সংক্রান্তি পালিত হয়। শুধু নাম বদলে যায়। গুজরাতে এই দিনে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। মহারাষ্ট্রে পুরান পোলি খাওয়া হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১২ বছর পর পর অনুষ্ঠিত হল মহাকুম্ভ মেলা। যা এই বছর আয়োজিত হচ্ছে। 

বাংলার প্রতিবেশী অসমে বিহু পালিত হয়। তামিলনাড়ু ও তেলঙ্গানায় পোঙ্গাল, গুজরাত ও রাজস্থানে উত্তরায়ণ, হরিয়ানা ও পাঞ্জাবে মাঘী ও মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটকে পৌষ সংক্রান্তি বলা হয়।


```