Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক টাকাও পকেটে থাকছে না? অর্থলাভে আজই করুন এই কাজগুলি

বাস্তুর নিয়ম অনুযায়ী, পার্স বা মানিব্যাগে কয়েকটি নির্দিষ্ট বস্তু রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। সেগুলি কী কী?  

এক টাকাও পকেটে থাকছে না? অর্থলাভে আজই করুন এই কাজগুলি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 April 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: টাকার জন্য সারাদিন কত না পরিশ্রম করতে হয়। অর্থ উপার্জনের জন্যই সারাদিন ছুটে বেড়ানো। তবে অনেক সময় পরিশ্রম সত্ত্বেও আর্থিক কষ্ট থেকে রেহাই পাওয়া যায় না। বাস্তুশাস্ত্র মতে, এর পেছনে বাস্তু দোষ থাকতে পারে। তাঁদের মতে, জীবনের আর্থিক স্থিতিশীলতার জন্য বাস্তু অনুযায়ী কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। 

বাস্তুর নিয়ম অনুযায়ী, পার্স বা মানিব্যাগে কয়েকটি নির্দিষ্ট বস্তু রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। সেগুলি কী কী?  

চাল- বাস্তুশাস্ত্র অনুযায়ী, কয়েকটা চাল পার্সে রেখে দিলে বাড়তি খরচ কমতে পারে, সঞ্চয় বাড়তে পারে। 

সোনা ও রুপোর কয়েন- প্রথমে লক্ষ্মীদেবীর পায়ে সোনা ও রুপোর কয়েন নিবেদন করতে হবে তারপর সেই মুদ্রা পার্সে রাখলে আর্থিক সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে। 

লাল রঙের কাগজ- পার্সে একটি লাল রঙের কাগজের টুকরো নিজের ইচ্ছে বা লক্ষ্য কী, তা লিখে রেখে দিলে আর্থিক সমস্যা মিটতে পারে। বিশ্বাস করা হয় পার্স কখনও খালি হয় না এতে এবং ধনলাভ হয়।

লক্ষ্মীর প্রতিকৃতি- মা লক্ষ্মীকে ধন-সম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলে মানা হয়। বসে থাকা ভঙ্গিতে মা লক্ষ্মীর একটি ছোট ছবি পার্সে রাখলে অর্থের ঘাটতি কখনও হয় না। 

উপরের নিয়মগুলি মেনে চললে আর্থিক সমস্যা মিটতে পারে, অর্থলাভও হতে পারে। তবে, যেকোনও কিছু করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে, বিশেষজ্ঞের মতামত নিয়ে করা ভাল।


```