Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করবা চৌথ ৯ না ১০ অক্টোবর? পঞ্জিকা মতে জেনে নিন ব্রত পালনের সঠিক দিনক্ষণ

করবা চৌথ ব্রত নিয়ে বিভ্রান্তি শেষ! জেনে নিন তিথি, পূজার শুভ মুহূর্ত ও চন্দ্রোদয়ের সময়।

করবা চৌথ ৯ না ১০ অক্টোবর? পঞ্জিকা মতে জেনে নিন ব্রত পালনের সঠিক দিনক্ষণ

করবা চৌথ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 October 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ব্রত করবা চৌথ-এর দিনক্ষণ নিয়ে এই বছর বড়সড় বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ৯ অক্টোবর, আবার অনেকে ১০ অক্টোবর এই ব্রত পালনের কথা বলছেন। তবে, পঞ্জিকা ও জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার এই বিশেষ উপবাস পালিত হবে ১০ অক্টোবর, শুক্রবার।

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালিত হয়। উদয় তিথি এবং চন্দ্রোদয়ের গুরুত্ব বিবেচনা করে এই বছর ১০ অক্টোবরকে করবা চৌথের সঠিক দিন হিসেবে ধার্য করা হয়েছে।

চতুর্থী তিথি শুরু: ৯ অক্টোবর, বৃহস্পতিবার, রাত ১০:৫৪
চতুর্থী তিথি শেষ: ১০ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা ৭:৩৮
ব্রত পালনের তারিখ: ১০ অক্টোবর, শুক্রবার
পুজোর শুভ মুহূর্ত: ১০ অক্টোবর, সন্ধ্যা ৫:৫৭ থেকে সন্ধ্যা ৭:১১
চন্দ্রোদয়ের সময়: ১০ অক্টোবর, রাত ৮:১৩
উপবাসের সময়কাল: প্রায় ১৩ ঘন্টা ৫৪ মিনিট

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চতুর্থী তিথি শুরু হচ্ছে ৯ অক্টোবর রাত ১০টা ৫৪ মিনিটে। কিন্তু ব্রত পালনের ক্ষেত্রে উদয় তিথি এবং চন্দ্রোদয়ের সময় চতুর্থী তিথির উপস্থিতি দেখা হয়। যেহেতু ১০ অক্টোবর দিনে চতুর্থী তিথি বিদ্যমান থাকবে এবং ওই দিন সন্ধ্যায় চন্দ্রোদয়ের সময়েও তিথিটি থাকছে, তাই ১০ অক্টোবরই এই পবিত্র ব্রত পালন করা হবে।

করবা চৌথ মূলত ভারতের উত্তর ও পশ্চিম অংশের পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে পালিত হয়। এই দিনে স্ত্রীরা স্বামীর দীর্ঘায়ু বাড়াতে নির্জলা উপোস করেন। উপবাস শুরুর আগে, সূর্যোদয়ের পূর্বে শাশুড়ি পুত্রবধূকে 'সার্গি' নামে একটি বিশেষ খাবার খাওয়ান, যা খেয়ে উপোস শুরু করতে হয়।

সন্ধ্যায় মহিলারা একত্রিত হয়ে শিব, দেবী পার্বতী, গণেশ এবং কার্তিকেয়র পূজা করেন এবং করবা চৌথ ব্রতকথা পাঠ করেন। চাঁদ দেখার পর চালুনি দিয়ে চাঁদ এবং এরপর স্বামীর মুখ দেখার প্রথা রয়েছে। চাঁদকে অর্ঘ্য নিবেদন করার পর স্বামী স্ত্রীর হাতে জল তুলে দেন এবং এর মাধ্যমে প্রায় ১৪ ঘণ্টার উপবাস ভঙ্গ হয়।


```