
নতুন বছর কেমন যাবে?
শেষ আপডেট: 13 April 2024 15:49
১ বৈশাখ ১৪৩১, ইং- ১৪-০৪-২০২৪, সকাল ৫.৩০, রবিবার, কলকাতা
শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ। মিথুন রাশি, মেষ লগ্ন, আদ্রা নক্ষত্র। স্বক্ষেত্র শনি। তুঙ্গস্থ রবি ও শুক্র। নীচস্থ বুধ। বর্গতম রবি ও বুধ নবাংশ রাশি ধনু ও লগ্ন মেষ।
নতুন বছরের শুরুতে অনেক গ্রহের স্থান পরিবর্তনে এ রাজ্যের শুভাশুভ ফল পরিলক্ষিত হয়। প্রাকৃতিক বিপর্যয়, উত্তাপ বৃদ্ধি, ঝড়ঝঞ্ঝা, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবর্ষণ, বন্যা, সুনামি, লোকক্ষয়, রাজনৈতিক ও অরাজনৈতিক কারণে খুন, রাহাজানি, অস্থিরতা বৃদ্ধি পাবে। এরই মধ্যে ক্রমশ উন্নতির সম্ভবনা রয়েছে। শাসনব্যবস্থায় নানা পরিবর্তন ও অনেক সুযোগ-সুবিধা আশার সঞ্চার করবে রাজ্যে । নামীদামি অনেক বয়স্ক ব্যক্তির মৃত্যু হতে পারে। বছরের কিছু কিছু সময়ে বিশৃঙ্খলা , অরাজকতা বৃদ্ধি পাবে। নারী নির্যাতন, রাজনৈতিক ঝামেলা, রাজের শান্তি বিঘ্নিত করবে। তবে বছরের মাঝামাঝি থেকে অবস্থার কিছুটা উন্নতির সম্ভবনা।
মেষ রাশি
(চূ, চৈ, চৌ, লা, লী, লু, লে, লো, অ)
শরীর-স্বাস্থ্য ভালোই যাবে। চোখের সমস্যা থেকে মুক্তিলাভ হবে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সফলতা লাভ হবে। বিশেষ করে যারা গবেষণামূলক থিসিস জমা দিয়েছেন তাদের সাফল্য লাভ হবে। উচ্চশিক্ষার্থীদের বিদেশ যাত্রার সুযোগ সুবিধা মিলবে। আধ্যাত্মিক চেতনাসম্পন্ন ব্যক্তিত্বের সান্নিধ্য লাভে সৌভাগ্যের দরজা উন্মুক্ত হবে। ৩০ জুন থেকে ১৫ নভেম্বরর মধ্যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে পুর্নবিবেচনা করতে হতে পারে। সাবধানে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিদেশে কর্মরত চিকিৎসক ও ইঞ্জিনিয়ার কয়েক মাসের জন্য দেশে আসার সুযোগ লাভ করবেন। মাতা-পিতার স্বাস্থ্য ভাল যাবে। পুরাতন বন্ধুর সহায়তায় হঠাৎ কাছাকাছি ভ্রমণ হবে। ১ মে থেকে গৃহের জন্য শুভ সময়। আর্থিক উন্নতি ও স্বাস্থ্য বিষয়ে শুভ। অগ্রজের শরীরে নজরদারি প্রয়োজন। প্রেসার, সুগার বৃদ্ধিতে শারীরিক কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে অবস্থিত বিবাহযোগ্য নরনারীর প্রেম প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে বিবাহ সুসম্পন্ন হবে সাড়ম্বরে। চলাফেরায় সতর্ক থাকতে হবে। যারা অনেকদিন ধরে নতুন গাড়ি ক্রয় করার চিন্তাভাবনা করছেন তাদের ইচ্ছাপূরণ হবে। অতিরিক্ত বিলাসবহুল জিনিসপত্র কিনে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সফলতা বৃদ্ধি পাবে এবং নতুন প্রসারের বিনিয়োগ হবে। এই রাশির জাতক জাতিকার হঠাৎ বিপুল অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন কর্মপ্রার্থীর কর্মলাভ ও পুরাতনদের কর্মে উন্নতি আশা করা যায়। কর্মসূত্রে দূর ভ্রমণ হবে। যারা জমি-বাড়ি-ফ্ল্যাট কিনতে আগ্রহী তাদের আশা পূরণ হবে। নিত্য প্রাতে নবগ্রহ স্তোত্র পাঠে শুভ ফললাভ হবে। মহিলাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা থাকলে সেই বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। পারিবারিক কোনও সমস্যাকে দীর্ঘ না করাই শ্রেয়। ভাইয়ের সঙ্গে অসন্তোষ বৃদ্ধি হবে।
প্রতিকার: গৈরিক প্রবাল তামায় ধারণ, হনুমান চলিশা ও নবগ্রহ স্তোত্র পাঠ। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার।
বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ।
র্নিবিঘ্নাং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা।।
বৃষরাশি
(ঈ, ঊ, ঐ, ঔ, বা, বী, বু, বে, বো)
ভ্রাতা ভগ্নীর আর্থিক উন্নতি হবে। বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল-মে) মাসে, কর্মক্ষেত্রে মনোযোগ সহকারে কাজকর্ম না করলে অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। তীর্থস্থানে ভ্রমণ লাভ হবে। কল্যাণমূলক কাজে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র হতে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। আষাঢ় (জুন থেকে জুলাই) মাসের পর সম্ভাব্য প্রার্থীর কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক সুযোগ সুবিধা লাভ হবে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে ভাল ফল লাভ হবে। ব্যবসায়ীদের সময় অনুকূল থাকায় ব্যবসায়ে প্রসার বৃদ্ধি ও প্রচুর মুনাফা অর্জন হবে। প্রেম-প্রীতি-ভালবাসায় সফলতা আসবে। প্রতিযোগিতামূলক বা কর্মসংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভ হবে। ৩০ জুন থেকে ১৫ নভেম্বর এর মধ্যে শনি বক্রী হবে, তাই বিশেষ সাবধনতা অবলম্বন করতে হবে। তবে শিক্ষা ও কর্ম সংক্রান্ত বিষয়ে অগ্রাধিকার লাভের সুযোগ আসবে। বয়স্ক ব্যক্তিদের নিয়মমাফিক ঔষধ পথ্য সেবন প্রয়োজন এবং সুচিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। ১ মে থেকে গুরু অশুভ, স্বাস্থ্যহানি ও বিবাদ হতে পারে। ব্যাঙ্কের স্থায়ী আমানতে ও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পাবে। পরিবারে সম্ভাব্য বিবাহযোগ সদস্যের ধুমধাম সহকারে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। কর্মক্ষেত্রে কর্মচারী এবং কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কর্ম সম্পাদনের মনোভাব অগ্রাধিকার পাবে। সাময়িক পেটের কোন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ সেবন করা প্রয়োজন।
প্রতিকার: এডি রূপায় ধারণ , আদ্যাস্তোত্র পাঠে বাধা বিঘ্ন দূর হবে। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে ভালো ফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
নমস্তে দেবি গায়ত্রী সাবিত্রি ত্রিপদক্ষরে।
অজরে অমরে মাতঃ ত্রাহি মাম্ ভবসাগরাৎ।।
মিথুন রাশি
(কা, কী, কূ, ঘ, ছ, উ, হ, কে কো)
শরীর ও মনের উদ্দীপনা বৃদ্ধি পাবে। সহোদর ভ্রাতা ভগ্নীর কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ হবে। ব্যাঙ্ক ও ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতি ও বদলির সম্ভাবনা আষাঢ়-শ্রাবণ মাসে কার্যকরী হবে। ৩০ জুন থেকে ১৫ নভেম্বর বিশেষ সাবধানতা অবলম্বন করুন । সঙ্গীত বা খেলাধূলার জগতের ব্যক্তির শারীরিক অবনতি হবে। অনেক বাধা সত্ত্বেও কর্মক্ষেত্রে কর্মদক্ষতার জন্য পদোন্নতি ও আর্থিক উন্নতি হবে। ১ মে থেকে গুরু পত্নীর জন্য চিন্তাকারক। শিক্ষা ও কর্মজগতে মহিলারা অনেক অগ্রগতি লাভ করবেন। বাড়িতে কোনও সামাজিক ও ধর্মমূলক অনুষ্ঠানে সংসারের কল্যাণ লাভ হবে। চিকিৎসক, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিত্বের যথেষ্ট সুনাম, অর্থ বৃদ্ধি ও সৌভাগ্য লাভ হবে। দূর দেশে এবং বিদেশে ভ্রমণ লাভের সুযোগ আনবে। সরকারের তরফে খেলাধূলা জগতের ব্যক্তিত্বরা যশ-সম্মান লাভের সুযোগ পাবেন। হঠাৎ অর্থলাভ আশা করা যায়। অনেকদিন ধরে ভুগছেন যে রোগী তার অসুস্থতা কমবে। গলব্লাডার অপারেশনে সফলতা আসবে। ব্যবসায়ীদের কর্মপরিসর বৃদ্ধি ও আর্থিক বিনিয়োগ মুনাফা বৃদ্ধি পাবে। সকালে কিছু সময়ে ওং হ্রীং ক্লীং রাহবে নমঃ এই মন্ত্র উচ্চারণে অনেক বাধা বিপত্তির অবসান হবে।
প্রতিকার: ওনেক্স ধারণ/ওঁ হ্রীং ক্লীং রাহবে নমঃ। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ নমঃ শিবায়।
কর্কট রাশি
(হি, হু, হে, হো, ডা, ডী, ডু, ডে, ডো)
৩০ জুন থেকে ১৫ নভেম্বর বিশেষ সাবধানতা অবলম্বন করা শ্রেয়। দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে তাদের বিদেশ যাত্রার বার্তা পৌঁছবে। যারা সদ্য সন্তানসম্ভবা তাদের শরীরের ভাল ভাবে যত্ন নিতে হবে। ১ মে থেকে গৃহ অনুকুল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকায় পদোন্নতি হবে। নতুন কর্মপ্রার্থীর পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ মিলবে। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের নজরদারী প্রয়োজন। বয়স্ক ব্যক্তিদের রুটিন মাফিক প্রেসার, সুগার এবং ইসিজি ও রক্ত পরীক্ষার ও ঔষুধ সেবন প্রয়োজন। বছরের মাঝামাঝি সময় থেকে প্রেমিক-প্রেমিকার সময় অনুকূল। সন্তান সন্ততির শিক্ষা ও কর্মক্ষেত্রে বিবিধ সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ রয়েছে। দূরবর্ত্তী স্থানে ভ্রমণ হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্প্রীতির সম্ভাবনা বৃদ্ধি হবে। বছরের প্রথম দুমাস এই সম্ভাবনা প্রবল। বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল-জুন) মাসে অংশীদারী ব্যবসায় মতানৈক্য থাকায় ফলাফল আশানুরূপ হবে না। কোন মতান্তর হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এবং সম্মিলিতভাবে কাজে অগ্রসর হও য়া প্রয়োজন। গায়ক ,চিকিৎসক, অভিনেতা, বুদ্ধিজীবী , প্রযুক্তিবিদ ও খেলোয়াড়দের এ বছরে অনেক ধরনের উল্লেখযোগ্য সুযোগ মিলবে। যশ, সম্মান, অর্থ-বিত্ত লাভ হবে। ভ্রমণে থাকাকালীন অযাচিত দুর্ঘটনা, শারীরিক বিপর্যয় হতে পারে। কিছুকালের জন্য হাসপাতালে চিকিৎসা হতে পারে। সহোদর ভ্রাতা ভগ্নীর খুব সতর্কতার সঙ্গে শিক্ষা ও কর্ম সম্পাদন করা জরুরি। সামাজিক ক্ষেত্রে নাম ও যশ পাবেন।
প্রতিকার: রোজ সকালে ‘নবগ্রহ স্তোত্র পাঠে’ শুভ ফল হবে। চন্দ্রকান্তমণি রূপায় ধারণ/নবগ্রহ স্তোত্র পাঠ। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে ভালো ফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ ত্র্যয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারূকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাং।।
সিংহ রাশি
(মা, মী, মু, মে, মো, টা, টী, টু, টে)
বছরের প্রথমে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। তবে ধীরে ধীরে তা কমেও যাবে। শত্রু বৃদ্ধি পাবে। তবে এ বছর সেই শত্রু বশ্যতা স্বীকার করবে। শরীর স্বাস্থ্য ভাল যাবে না। অনিদ্রা, মাথা ব্যথা, দুশ্চিন্তা নানা সমস্যার তৈরি করবে। সময়ে খাওয়াদাওয়া করা প্রয়োজন। ব্যবসায়ীদের পক্ষে সময়টা ভাল যাবে না। ৩০ জুন থেকে ১৫ নভেম্বর পরিবারে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সর্ম্পকে সাবধান হতে হবে । নভেম্বরের পর সময় অনুকূল হবে। কার্যসিদ্ধি, প্রসার, অর্থ আমদানি হবে। উচ্চস্থান থেকে পতনের ভয় আছে । দাঁতের ও পেটের সমস্যার সম্মুখীন হতে হবে। ১ মে থেকে গুরু শুভ। তবুও ব্যবসায়ে টালমাটাল অবস্থার সম্মুখীন হতে হবে । অগ্রজ ভ্রাতার সময় শুভ থাকায় ভাল ফল লাভ করবেন। বিদ্যার্থীদের সময় আরও ভাল হবে , ফলে তারা তাদের পছন্দমত শাখায় উচ্চশিক্ষায় স্পেশালাইজেশনের সুযোগ পাবে। বছরের শেষের দিকে দূরদেশে বা বিদেশে শিক্ষা ও কর্ম লাভের সুযোগ পাবেন। মহিলাদের ক্ষেত্রে অনেকক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার হবে। শরীরস্বাস্থ্য নিয়ে সবসময় ওয়াকিবহাল থাকতে হবে । সঠিক খাদ্যাভাস ও পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।ধর্মীয় ব্যক্তিদের আশীর্বাদ বা সঙ্গ লাভে ঈশ্বরের ভালবাসা ও শুভ সময়ের সঙ্কেত মিলবে।যারা বাড়ি ফ্ল্যাট বা গাড়ি কিনতে ইচ্ছুক, তাদের নির্ধারিত মাস শ্রাবণ । এ বছর কোনও না কোন সূত্র থেকে বা লটারির মাধ্যমে প্রচুর অর্থলাভের সুযোগ মিলবে।
প্রতিকার: রোজ সকালে স্নানের পর ‘সূর্য প্রণাম করলে তা ভাল ফল দেবে। গার্নেট পঞ্চ ধাতুতে ধারণ করুন।শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ নমো নারায়ণায়।
কন্যা রাশি
(টো, পা, পী, পু, ষ, ণ, ঠ, পে, পো)
শরীর স্বাস্থ্য ভাল যাবে। অপেক্ষাকৃত পত্নীর স্বাস্থ্যের হেরফের হতে পারে। অর্থনৈতিক অবস্থা ভাল হবে। আত্মীয় কুটুম্বের সঙ্গে আনন্দে থাকবেন। সহোদার ভ্রাতা ভগ্নী বা মাতুল স্থানীয় ব্যক্তিদের কর্মস্থানে নতুন সুযোগ আসবে। শত্রুনাশ হবে বা বশ্যতা স্বীকার করবে। শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করলে উচ্চশিক্ষা বাধাপ্রাপ্ত হবে না। অনেকের পোস্ট গ্রাজুয়েশন বা এমবিএ করার সুযোগ বাস্তবায়িত হবে। কর্মস্থানে কর্মকর্তার সঙ্গে বাদানুবাদ হলেও দুশ্চিন্তার কারণ নেই। পদোন্নতি অবশ্যই হবে। সেই সঙ্গে নতুন কর্মে যোগদানের সুযোগ মিলবে। তবে কর্মস্থানে খুব সতর্কভাবে কাজ কর্ম সম্পাদন করা প্রয়োজন। ৩০ জুন থেকে ১৫ নভেম্বর–এর মধ্যে কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা আছে। ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন প্রজেক্ট অনুসারে ধাপ অনুযায়ী কাজকর্ম ও ব্যবসার সম্প্রসারণ করা দরকার। তাতে প্রভূত মুনাফা অর্জনে অগ্রনী ভূমিকা নেবেন। যারা প্রোডাকশনের ব্যবসা করেন তাদের সতর্ক হতে হবে। শ্রমিক-কর্মচারী ও মালিক পক্ষের সম্পর্ক খুবই ভাল থাকা জরুরি। ১ মে থেকে গৃহ শুভ। মানসম্মান লাভের ক্ষেত্রেও বছরটা শুভ। এ বছরের মাঝামাঝি সময় থেকে ব্যবসায়ের চাকা ভালভাবেই চলতে থাকবে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। অবিবাহিতের উপযুক্ত পাত্র পাত্রী না মেলায় বিবাহে বিলম্ব হবে। নতুন বছরের মাঝামাঝি কর্ম সংক্রান্ত বিষয়ে সাময়িকভাবে পরিবার সহ দূরদেশে ভ্রমণের সুযোগ লাভ করবেন। পেটের কোনও সমস্যা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন। সামাজিক ক্ষেত্র
শুভ।
প্রতিকার: পান্না ধারণ । শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ অহং ব্রহ্মাস্মি।
তুলা রাশি
(রা, রী, রু, রে, রী, তা, তী, তু, তৈ)
প্রেম ভালবাসার ক্ষেত্রে খুবই সতর্ক না হলে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ৩০ জুন থেকে ১৫ নভেম্বর-এর মধ্যে কোনও বন্ধুর সঙ্গে অশোভন ঘটনা ঘটতে পারে । স্নায়ুজাতীয় রোগ থেকে সতর্ক থাকতে হবে। শত্রু বশ মানবে। সম্ভাব্য যোগ্য পাত্র-পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন । যারা ব্যবসা নতুনভাবে শুরু করছেন, তাদের সময় অনুকূল থাকায় উদ্যোগে সফলতা লাভ হবে। কর্মক্ষেত্রে ভাল পরিবেশ থাকায় পদোন্নতির সুযোগ রয়েছে। মহিলাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ লাভ হবে। যারা উচ্চশিক্ষার্থে পিএইচডি ডিগ্রি লাভের জন্য থিসিস জমা দিয়েছেন তারা কৃতকার্যতা লাভ করবেন। ইঞ্জিনিয়ার, চিকিৎসক, বুদ্ধিজীবী, আমলাদের কর্মক্ষেত্র অনুকূল থাকায় উন্নতি, যশ, সম্মান, প্রতিপত্তি ও অর্থলাভ হবে। সন্তানসন্ততিদের কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে যে বাধার সৃষ্টি হয়েছে তা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। কর্মসূত্রে দূরে ভ্রমণ হবে। বয়স্ক ব্যক্তিদের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে। ৩০ জুন থেকে ১৫ নভেম্বরের মধ্যে কোনও বন্ধুর সঙ্গে অশোভন ঘটনা ঘটতে পারে । অভিনয়, সাহিত্য, সঙ্গীত, দূরদর্শন কলাকুশলীরা এ বছরে জনপ্রিয়তা পাবেন ও অনেক কাজে ব্যস্ত থাকবেন। কাজেই প্রচুর অর্থ যশ সুনাম অর্জন করবেন। মহিলাদের স্বাস্থ্য ও কর্ম ক্ষেত্র শুভ।
প্রতিকার: ওপাল স্টোন রূপায় ধারণ। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
হরি ঔঁ।
বৃশ্চিক রাশি
(তে, তো, না, নী, নু, নো, যা, যু)
এ বছর শরীর স্বাস্থ্য ভাল যাবে। পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নজরদারি প্রয়োজন। বন্ধুবান্ধবদের সঙ্গে বাদানুবাদ হতে পারে। কর্মক্ষেত্রে যারা সুরক্ষা মূলক কাজে ব্যস্ত আছেন যেমন, পুলিশ, মিলিটারি বর্ডার সিকিউরিটি ফোর্স, হোমগার্ড, তাদের কর্ম প্রতিষ্ঠানে খুব সতর্কতার সঙ্গে কাজের মোকাবিলা করতে হবে। ১ মে থেকে নতুন সম্পর্কে যুক্ত হতে পারেন। এ বছর আয়বৃদ্ধি ও উচ্চশিক্ষা লাভের সম্ভবনা । আর্থিক উন্নতি হবে। পুরাতন লগ্নী থেকে প্রচুর মুনাফা অর্জন হবে। নতুন অর্থনীতিতে লগ্নী করলেও ফলাফল হবে খুবই লাভজনক। ৩০ জুন থেকে ১৫ নভেম্বরের মধ্যে কোন কাছের ব্যক্তির জন্য প্রচুর অর্থ ব্যয় হতে আরে। কোনও প্রিয়জনের শারীরিক অসুস্থতায় বিব্রত বোধ করবেন। মাতুলদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। ব্যবসায়ে ভাল প্রসার লাভ হবে। আমদানি- রপ্তানি ব্যবসায়ও যোগাযোগ মজবুত হয়ে অগ্রগতি লাভ করবে । বিদ্যার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগ প্রয়োজন। যারা উচ্চশিক্ষায় বিশেষ বিশেষ বিভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন তাদের রুটিনমাফিক দৈনিক পড়াশোনার অভ্যাস করে অগ্রসর হলে খুবই ভাল ফলাফল হবে। সন্তানসম্ভবা নারীর সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম নেবে। অবিবাহিত নরনারীর সাড়ম্বরে শুভ বিবাহ সুসম্পন্ন হবে। বিবাহের পর মধুচন্দ্রিমায় অল্পসময়ের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ মিলবে। দাম্পত্যজীবন হবে মনোমুগ্ধকর।
কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ বৃদ্ধি পাবে। ভাদ্র-আশ্বিন মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। এই সঙ্গে নতুন কর্ম প্রতিষ্ঠানেও কর্মলাভের সুযোগ আসবে। কোন হঠাৎ সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কোন কল্যাণমূলক কাজে অর্থ দান করার সুযোগ মিলবে। প্রতি শনি ও মঙ্গলবার নিরামিষ ভোজন করালে অনেক বাধা বিপত্তি কাটিয়ে শুভ ফললাভ করবেন। মহিলাদের সন্তান ও স্বামীর সঙ্গে মতান্তর হবে। যুক্তি বুদ্ধি দিয়ে তার সমধ্ং করতে হবে।
প্রতিকার: ত্রিকোণ লাল প্রবাল ধারণ করা শুভ। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে ভাল ফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
হরে রামঃ হরে রামঃ রামঃ রামঃ হরে হরে।
হরে কৃষ্ণঃ হরে কৃষ্ণঃ কৃষ্ণঃ কৃষ্ণঃ হরে হরে।।
ধনু রাশি
(যে, যো, ভা, ভী, ভু, ধা, ফ, ঠ, ভে)
বয়স্ক ব্যক্তি,যাঁরা হার্ট ,সুগার ,বা কোনও দুরারোগ্য রোগে ভুগছেন তাঁদের খুবই সতর্ক থাকতে হবে। অন্তত নতুন বছরের প্রথম দুমাস এপ্রিল থেকে জুন খুবই নিয়মমাফিক চলতে হবে। ৩০ জুন থেকে ১৫ নভেম্বরের মধ্যে শনি বক্রীর জন্য ব্যবসায়ের ফল আশানুরূপ হবে না । ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে ম্যানেজমেন্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চিকিৎসা বিদ্যা, কারিগরি বিদ্যা, গবেষণামূলক পড়াশোনায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে। পত্নীর স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন।
কর্মক্ষেত্রে খুবই সতর্কতার সঙ্গে কাজকর্ম সম্পাদন করতে হবে। শত্রুপক্ষ অপদস্থ করার চেষ্টা করবে। কিন্তু সফল হবে না। কোনও সহোদর ভ্রাতা ও ভগ্নী কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ পাবে। বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। এই রাশির জাতক জাতিকার যে কোনও বিষয়ে পড়াশোনায় সফলতা আসবে। নতুন প্রতিষ্ঠানে কর্মলাভ বা কর্মক্ষেত্রে আর্থিক সুবিধা সহ পদোন্নতি হবে। কোনও নিকট আত্মীয়র সঙ্গে কোন পারিবারিক বিষয় নিয়ে মতান্তরের ফলে অসন্তোষনজক পরিস্থিতি হতে পারে। যার ফলে মানসিক অবস্থার অবনতি হতে পারে।
পৈতৃক বা পারিবারিক সূত্রে বিত্তসহ প্রচুর অর্থলাভের যোগ রয়েছে। অবিবাহিতদের বিবাহ সুসম্পন্ন হবে। দাম্পত্য জীবন ভালই কাটবে। বন্ধুবান্ধবদের সুপরামর্শে ও পরিবারের মতামত নিয়ে এগলে মেয়েরা উন্নতি করবেন। শিক্ষা বা নতুন কর্মে লিপ্ত হলে ভাগ্যোদয় ঘটবে।
প্রতিকার: মঙ্গলবার ‘অনন্তমূল’ ধারণে শুভ ফল পাবেন । তবে মহিলাদের পারিবারিক কারণে অর্থহানি পিতা ও মাতার সঙ্গে মতান্তর থাকবেই।
শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ নমো ভগবতে বাসুদেবায়।
মকর রাশি
(ভো, জী, জু, জে, খ, খী, খু, গা, গী)
সামান্য পেটের গোলমাল ছাড়া শরীর ভালই থাকবে। পৈতৃক জমি বিক্রি থেকে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আশাতীত রোজগার হবে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে মনোমালিন্য হলেও সুষ্ঠুভাবে তার সমাধান হয়ে যাবে। সামাজিক ব্যক্তি ও খেলোয়াড়দের যশবৃদ্ধি ও উচ্চপদ লাভ আশা করা যায়। ৩০ জুন থেকে ১৫ নভেম্বরের মধ্যে টাকাপয়সা নিয়ে কোনও গুপ্ত যড়যন্ত্র হবে। প্রতিবেশীর সঙ্গে প্রথমদিকে বাদানুবাদ হলেও এবছরের শুরু হতেই শুভ সম্পের্কর পরিবেশ তৈরি হবে। ১ মে থেকে আর্থিক লাভ। নতুন সুযোগ আসবে।কর্মক্ষেত্র সূত্রে ছোটখাটো অনেক ভ্রমণেরে সুযোগ হবে। ফলে আর্থিক উন্নতিও হবে। বিদেশের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে। অপরিচিত মহিলার সংস্পর্শে কেরিয়ারে উন্নতির আভাস পাওয়া যায়। বন্ধুবান্ধবদের থেকে নানাভাবে উপকৃত হবেন এবং সামাজিকভাবে উদ্যোগী হবেন। উচ্চশিক্ষায় সুযোগ সুবিধালাভের রাস্তা প্রশস্ত। রিসার্চ, ম্যানেজমেন্ট, কমার্স, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ওকালতি, প্রশাসনিক পরীক্ষায় বসলে খুব ভাল ফলাফল সহ উর্ত্তীণ হবেন । কর্মক্ষেত্রে যশ, সম্মান ও প্রতিপত্তি সহ আর্থিক উন্নতি হবে । নতুন কর্মপ্রার্থী পরীক্ষা ও ইন্টারভিউতে সফল হবেন এবং কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। মাতাপিতার শরীর স্বাস্থ্য ভাল যাবে। ব্যবসাতে সাময়িক সমস্যার জট কাটিয়ে ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। প্রচুর মুনাফা সহ কাজের প্রসার বৃদ্ধি হবে। নতুন বছরের মাঝামাঝি শারীরিক সমস্যা হতে পারে। তবে চিকিৎসার ফলে সুস্থ হয়ে যাবেন। ধর্মীয় ব্যক্তিত্বের আশীর্বাদে ভাগ্যোন্নতি ঘটবে। মেয়েরা কর্ম, শিক্ষা, ব্যবসা সহ নানাকাজে অগ্রসর হতে পারবেন।
প্রতিকার: রোজ সকালে বগলামুখী মাতার মন্ত্র জপ করবেন।
‘ওং হ্রীং বগলামুখী সর্ব্বদুষ্টানাং বাচন্মুখং স্তম্ভয় জীহ্বাং কালয় পরবুদ্ধিং নাশয় ওং হ্রীং স্বাহা’ এতে ফল ভাল হবে। ঘোড়ার ক্ষুরের নাল দিয়ে তৈরি আংটি ডান মধ্যমায় পরবেন। রোজ শনিদেবের মন্ত্র পাঠ করবেন। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে সুফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ শ্রী হনুমতে নমঃ।
কুম্ভ রাশি
(খে, গু, গে, গো, সী, সু, সে, সো, দা)
বিগত একবছর ধরে চলতে থাকা শরীর ও মনের আঘাত ও পারিবারিক নানা ব্যাঘাতের থেকে মুক্তি পাবেন। চলাফেরায় সাবধান থাকতে হবে। ৩০ জুন থেকে ১৫ নভেম্বরের মধ্যে কোনও পারিবারিক সদস্যের সঙ্গে সর্ম্পক বিচ্ছেদ আশা করা যায়। প্রচুর গুপ্ত শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও নতুন বছরে অদ্ভুত গ্রহ সংযোগে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সমস্ত দিক থেকে শুভ ফললাভ হবে। বিশেষ করে পরিবারের কোনও আত্মীয় সূত্রে প্রচুর বিত্তসহ বিশাল অংকের অর্থপ্রাপ্তি ঘটবে। বছরের মাঝামাঝি বিশ্ব ভ্রমণের সুযোগ মিলবে। আত্মীয়স্বজনদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠবে। ১ মে থেকে মানসিক অশান্তি কমবে। শত্রু বশ্যতা স্বীকার করবে। প্রতিবেশীদের ও বিদ্রোহী আত্মীয়দের সঙ্গে ক্রমশ যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে উঠবে। পুত্র-কন্যা শিক্ষা ও কর্মক্ষেত্রে পদোন্নতি সহ অনেক সুযোগ সুবিধা লাভ করবেন। পূর্বের লগ্নীকৃত অর্থ থেকে বিপুল পরিমাণে মুনাফা লাভ হবে। সহোদর ভ্রাতা ভগ্নী বিভিন্ন ক্ষেত্রে সফলতা লাভ করবেন। কুলদেবতার আশীর্বাদে জনকল্যাণমূলক কাজে অর্থ ও সময় নিয়োগ করার জন্য প্রচুর নাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। উচ্চস্থান থেকে পতন হতে পরে। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণের সুযোগ লাভ হবে। পরিবারে সন্তান সম্ভাবনা রয়েছে। সুস্থ সন্তান লাভ হবে। ব্যবসায়ে খুব সতর্কতার সঙ্গে কাজ করা প্রয়োজন। নতুন বছরের শুরু থেকেই নতুন পরিকল্পনা নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করলে অতিরিক্ত মুনাফাসহ সফলতা আসবে। মেয়েদের জনপ্রিয়তা লাভের সুযোগ ঘটবে। সামাজিক কাজে নারীদের অগ্রণী ভূমিকা লাভ হবে। তবে মহিলাদের গুরুজনের বা স্বজনের সঙ্গে মতবিরোধ যোগ রয়েছে। স্বামীর কর্মক্ষেত্রে উন্নতি হবে। প্রেম প্রীতির ব্যপারে সাবধানতা নেওয়া দরকার।
প্রতিকার: শনি মন্ত্র, রাহুর মন্ত্র পাঠ করতে হবে। নীলা পঞ্চধাতুতে ডান মধ্যমায় পরতে হবে। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন তাতে ভালো ফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ শ্রী সরস্বত্যৈ নমঃ।
ঔঁ শ্রী দুর্গায়ৈ নমঃ।
মীন রাশি
(দী, দু, থ, ঝ, ঝা, দে, দো, চ, চি)
মে মাস থেকে স্বাস্থ্য চিন্তা, নিরর্থক বিবাদ, আর্থিক সমস্যা বাড়তে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে পতি-পত্মীর। ৩০ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যর কারণে প্রচুর ব্যয় হবে।
মহা মৃত্যুঞ্জয়’ মন্ত্র পাঠ করতে হবে। মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। ব্যয় বাহুলতার চাপ বাড়বে। বয়স্কব্যক্তিদের শারীরিক অবনতির জন্য হাসপাতালে ভর্তির সম্ভবনা।পেট থেকে পায়ের কোনও অংশে অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যায় তুলনামুলক ভাল গোল আশা করা যায়। তবে এই সময় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সহযোগিতা থাকবে। শিক্ষার্থীরা প্রাথমিক বাধা বিপত্তি কাটিয়ে উচ্চ শিক্ষা ও কর্মে সুষ্ঠুভাবে অগ্রসর হবেন। লেখক, চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিল্পী, সঙ্গীতজ্ঞ, গায়ক ও খেলোয়াড়দের যথেষ্ট সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে অনিদ্রা থেকে মুক্তি পাবেন।
শত্রু পরাস্ত হবে। মাতুলস্থানীয় ব্যক্তিদের সহযোগিতা পাবেন। শিক্ষা ও কর্মজনিত যশ লাভ হবে। ব্যবসায়ে টালমাটাল অবস্থা চললেও নতুন বছরে শুভসময়ে ব্যবসার শ্রীবৃদ্ধি, প্রসার ও আর্থিক লেনদেন বৃদ্ধি পাবে। মাতা পিতার স্বাস্থ্য ভাল যাবে। নিয়মমাফিক দিনযাপন করার জন্য শারীরিক উন্নতি হবে। যারা যারা সরকারি দপ্তরে প্রশাসনিক স্তরে আসন অলংকৃত করে আছেন তাদের ভাল কাজ সম্পাদনের জন্য কর্মক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা রয়েছে। অবিবাহিতের বিবাহ কার্য্য যথেষ্ট ধুমধাম সহকারে সুসম্পন্ন হবে। নারীদের সাবধানে ও ধৈর্য্য সহকারে পারিবারিক ও কর্মস্থানে কাজ সম্পাদন করা খুবই প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে প্রতিবেশীর পরোপকার না করতে যাওয়াই শ্রেয়। সন্তান ক্ষেত্রে সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বৃদ্ধি।
প্রতিকার: হলুদ টোপাজ সোনায় বাঁধিয়ে ডান তর্জনীতে পরবেন ও শনির মন্ত্র পাঠ করবেন। শুভ যন্ত্রম্ নিত্য পূজা করুন ও সঙ্গে রাখুন। তাতে ফল পাবেন।
মন্ত্র: নিত্য পাঠ ১০৮ বার
ঔঁ শ্রী মহালক্ষ্ম্যৈ নমঃ।