Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গোটা সেদ্ধ, এই উপায়ে সহজেই বানিয়ে নিন বাড়িতে

সরস্বতী পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গোটা সেদ্ধ। শীতল ষষ্ঠীর এই ঐতিহ্যবাহী পদ কীভাবে সহজ উপায়ে বাড়িতে বানাবেন, জেনে নিন।

সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গোটা সেদ্ধ, এই উপায়ে সহজেই বানিয়ে নিন বাড়িতে

গোটা সেদ্ধ

শেষ আপডেট: 23 January 2026 12:59

দ্য ওয়াল ব্যুরো: আজ সরস্বতী পুজো। রাত পোহালেই শীতল ষষ্ঠী। গোটা সেদ্ধ খাওয়ার রীতি আছে বাঙালি বাড়িতে এই দিন। এদেশীয়রাই এই খাবার মূলত খেয়ে থাকেন। এই গোটা সেদ্ধ খেতে চাইলে আপনিও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন।

সরস্বতী পুজোর দিন বিকেলে শুরু হয় গোটা সেদ্ধর প্রস্তুতি। তার আগে বেগুন, গোটা সিম, গোটা নতুন আলু, গোটা কড়াইশুটি, রাঙালু, সজনে ফুল, ছোলা-মটরসহ পাঁচ রকম কড়াই—যাকে বলা হয় পাঁচকড়াই কিনে ধুয়ে রাখতে হবে। এর সঙ্গে শিষ পালং ও পুঁই শাকও রাখা যেতে পারে। অনেক বাড়িতে আবার গোটা কাঁচালঙ্কাও দেওয়া হয়।

এবার একে একে একটা হাঁড়িতে আদা-মৌরি বাটা, রাঁধুনি ফোড়ণ দিয়ে সব সবজি গোটা গোটা তুলে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখা ভাল, হাতা বা খুন্তির ব্যবহার হয় না। সবই হাঁড়ি বন্ধ করে ঝাঁকিয়ে রান্না করতে হবে। সবজি থেকেই জল বের হবে তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাস একদম কমিয়ে রান্না করলে তৈরি গোটা সেদ্ধ। মশলা ছাড়াও এই রান্না করা হয়।

এই পদটির সঙ্গে কুলের টক খাওয়ারও আলাদা রীতি রয়েছে। সবটাই পঞ্চমীর বিকেলে রেঁধে রেখে ষষ্ঠীর সকালে গরম না করেই খাওয়া হয়।

কেন এত নিয়ম?

শুধু লোকাচার নয়, এর পেছনে রয়েছে অন্য কারণও। শীতের শেষে বসন্তের শুরুতে ঋতুবদলের সময় শরীর নানা সংক্রমণের ঝুঁকিতে থাকে। এই সময় বসন্ত রোগ বা চিকেন পক্সের প্রকোপ দেখা যায়। গোটা সেদ্ধে থাকা নানা সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সহজপাচ্য, ঠান্ডা খাবার হিসেবে এই পদ শরীরকে ভিতর থেকে সামলে নেয়।


```