
শিবরাত্রি
শেষ আপডেট: 24 February 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পালিত হতে চলেছে শিবরাত্রি (2025 Shivratri)। বিভিন্ন মন্দির-সহ বাড়ি বাড়িতে প্রস্তুতি তুঙ্গে। শিবরাত্রি (maha shivratri) দেবাদিদেব মহাদেব ও পার্বতীর বিয়ের পুণ্যলগ্নে পালিত হয়। কথায় আছে, এই দিন শিবের আরাধনায় মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু তার ছোট্ট কিছু রীতি আছে। শাস্ত্র মতে, শিবরাত্রিতে (shivratri 2025) বেলপাতা দিয়ে পুজো করলে প্রসন্ন হন মহাদেব। কিন্তু আরও কিছু উপাদান রয়েছে, যা দিয়ে অভিষেক করলে মহাদেব ঢেলে আশীর্বাদ করেন।
সব মানুষের চাওয়া-পাওয়া এক রকম হয় না। কেউ সম্পদ চান, কেউ সুস্থতা, আবার কেউ সন্তান সুখ বা দুর্ভাগ্য থেকে মুক্তি কামনা করেন। এইসব ইচ্ছা পূরণে জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রতিকারের উল্লেখ আছে, যার মধ্যে অন্যতম হল দেবতার পুজো ও আরাধনা। মহাশিবরাত্রিতে শিব ও পার্বতীর পুজো করলে আশীর্বাদ পেতে পারেন।
শিবরাত্রিতে (shivratri 2025) মহাদেবের বিশেষ অভিষেক করলে মনোবাসনা পূরণ হয়। এবার কথা হল অভিষেক কীভাবে করবেন। শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে বিভিন্ন উপাদান দিয়ে স্নান করানো, যা বৈদিক মন্ত্রোচ্চারণসহ বা কেবল মহাদেবের নাম জপ করেও করা যেতে পারে।
শাস্ত্র অনুসারে, বিভিন্ন উপাদানে শিবের অভিষেক করলে বিভিন্ন সুফল পাওয়া যায়। প্রত্যেকটির পৃথক অর্থ রয়েছে।
দুধ দিয়ে অভিষেক করলে দীর্ঘ ও সুস্থ জীবন লাভ হয়। মধু দিয়ে অভিষেক করলে দুঃখ ও জটিল সমস্যা দূর হয়। ঘি দিয়ে অভিষেক রোগ ও অসুস্থতা থেকে মুক্তি মেলে। দই দিয়ে অভিষেক করলে সন্তান সম্পর্কিত শুভফল পাওয়া যায়। চন্দন দিয়ে অভিষেক করলে দুর্ভাগ্য কাটে ও ভাগ্যের উন্নতি হয়।
যে যে ধরনের সমস্যার সমাধান চান। যে সমস্যা থেকে মুক্তি পেতে চান। সে অনুযায়ী উপাদান নির্বাচন করে অভিষেক করুন। তবে একদিনের অভিষেকে অর্থাৎ শুধুমাত্র শিবরাত্রিতে (shivratri 2025) পুজো করলেই সুফল আশা করা ঠিক নয়। ভক্তিভরে নির্দিষ্ট মন্দিরে অভিষেক ও পুজার্চণা করে গেলে মনোবাসনা পূরণ হতে পারে।