Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংসারে সাড়ে সাতি, জীবনসঙ্গী আকৃষ্ট 'অন্যজনে', সমস্যা চেপে বসার আগে ঘরের বাস্তু বদলান!

বিয়ের মতো চির বন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো হয়ে গিয়েছে। বোঝাপড়া কমে গিয়েছে। সামনে থাকা সত্ত্বেও সঙ্গী ফোনের পেছনে সময় ব্যয় করছেন।

সংসারে সাড়ে সাতি, জীবনসঙ্গী আকৃষ্ট 'অন্যজনে', সমস্যা চেপে বসার আগে ঘরের বাস্তু বদলান!

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 28 November 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মতো চির বন্ধনের সম্পর্ক ইদানিং কেমন যেন ঠুনকো হয়ে গিয়েছে। বোঝাপড়া কমে গিয়েছে। সামনে থাকা সত্ত্বেও সঙ্গী ফোনের পেছনে সময় ব্যয় করছেন। দু-একটি বিষয়ে মতের অমিল হলেই এখন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি। দু'জনের মধ্যে একজন হঠাৎই ভালবাসার সম্পর্ক নির্দ্বিধায় চোখের পলকে ভেঙে দিচ্ছে। আর যারা বিবাহবিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাইছেন না তাদের মধ্যে অনেককেই পরকীয়ার মত সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। এসব থেকে মুক্তি পাওয়ার উপায় লুকিয়ে রয়েছে বাড়িতেই। 

জীবনের নানা সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে। সমস্ত কিছুরই সমাধান রয়েছে শাস্ত্রে। দাম্পত্য জীবনও কিছুটা সেই রকমই। দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে ও বিবাহিত জীবন সুখে কাটানোরও পথ দেখিয়ে থাকে বাস্তু শাস্ত্র। বাস্তু অনুযায়ী বেশ কিছু নিয়ম মেনে চললে দাম্পত্য জীবন সুখী তো হবেই, পাশাপাশি স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম ও আকর্ষণও বৃদ্ধি পাবে। জেনে নেওয়া যাক ঠিক কী কী নিয়ম মেনে চললে, খুব সহজেই সঙ্গীকে পরকীয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। 

প্রেম কমে গিয়েছে? আগের মতো আর ভালবাসছে না সঙ্গী? আকর্ষণ বাড়াতে চাইলে উত্তর-পশ্চিমে নিজের বেডরুম বানানো যেতে পারে। নির্দিষ্ট দিক মেনে বেডরুম বানালেই পারস্পরিক সম্পর্ক মজবুত হয়, এর ফলে জীবনে ভালোবাসা বজায় থাকে। মানসিক অবসাদ বা স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ-কলহ চলতে থাকলে ঘুমানোর সময় মাথার কাছে বাঁশি রেখে ঘুমালে ফল পাওয়া যেতে পারে। 

বাস্তু মতে, দাম্পত্য সম্পর্কে মাধুর্যের জন্য উত্তর দিকে নৃত্যরত ময়ূর বা রাধা-কৃষ্ণের আলিঙ্গনবদ্ধ ছবি লাগানো উচিত। মানি প্লান্ট লাগালে স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হয়। স্বামী বা স্ত্রী অন্য কারও প্রতি খুব সহজে আকৃষ্ট হবে না। ভালবাসা একদম প্রথম দিনের মতোই থাকবে। 

সন্তান লাভের ইচ্ছা থাকলে বালগোপাল অথবা গরু-বাছুরের ছবি লাগানো উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের আলমারিতে একটি ছোট আয়না রাখা উচিত। মনে করা হয় আলমারির লকারে একটি আয়না রাখলে সম্পদ বৃদ্ধি পায়। সেই সঙ্গে ভালবাসাও বজায় থাকে দম্পতির মনে।


```