Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাজারে হরেক রঙের আবির, কিন্তু লাল, সবুজ নাকি হলুদ, আপনার রাশি অনুযায়ী কোনটি কিনবেন?

আজ (১৪ মার্চ, শুক্রবার) দোল উৎসব। গোটা বাংলা-সহ সমগ্র দেশ মেতে উঠবে রঙের এই আনন্দময় উৎসবে।

বাজারে হরেক রঙের আবির, কিন্তু লাল, সবুজ নাকি হলুদ, আপনার রাশি অনুযায়ী কোনটি কিনবেন?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 March 2025 10:28

দ্য ওয়াল ব্যুরো: আজ (১৪ মার্চ, শুক্রবার) দোল উৎসব। গোটা বাংলা-সহ সমগ্র দেশ মেতে উঠবে রঙের এই আনন্দময় উৎসবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিনে এই উৎসব নানা প্রান্তে নানা নামে পালিত হলেও, দোল বা হোলি যেই নামেই ডাকুন না কেন, বসন্তের এই রঙিন উৎসবের আনন্দে সবার মন রঙে রাঙিয়ে ওঠে।

এই উৎসবের ধর্মীয় এবং সামাজিক— দুই দিকই রয়েছে। দোল কেবল রঙের খেলা নয়, বরং একতার বন্ধনে আবদ্ধ হওয়ার এক বিশেষ উপলক্ষ। এই দিনে আমরা একে অপরকে আবির-রঙে রাঙিয়ে, মিষ্টিমুখ করিয়ে রঙিন জীবনের শুভ কামনা করি। তবে অনেকেই হয়তো জানেন না, রং আমাদের জীবনে নানা ভাবে শুভ বা অশুভ প্রভাব ফেলতে পারে। সঠিক রঙের ব্যবহার সৌভাগ্য আনতে পারে, আর ভুল রঙের প্রয়োগ হতে পারে অমঙ্গলজনক। তাই রাশি অনুযায়ী সঠিক রং বেছে নিলেই শুভফল লাভ সম্ভব।

রাশি অনুযায়ী দোলে কোন রং আপনার জন্য শুভ:

মেষ: লাল ও হলুদ রং মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের বার্তা আনে।

সিংহ: লাল ও হলুদ রঙে সিংহ রাশির জাতক-জাতিকারা দোলের আনন্দে শুভ ফল লাভ করবেন।

কন্যা: সবুজ ও গোলাপি রং ব্যবহারে কন্যা রাশির ব্যক্তিরা সৌভাগ্যের দেখা পাবেন।

বৃষ: গোলাপি, সবুজ ও নীল রং ব্যবহার করলে বৃষ রাশির ব্যক্তিরা শুভ ফল লাভ করবেন।

মিথুন: সবুজ ও নীল রঙে দোল খেললে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

কর্কট: হলুদ ও লাল রং কর্কট রাশির জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়।

তুলা: গোলাপি, সবুজ ও নীল রং তুলা রাশির জন্য অত্যন্ত শুভ, এই রঙে রাঙিয়ে তুলুন আপনার দোল উৎসব।

বৃশ্চিক: লাল ও হলুদ রং ব্যবহার করলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন।

ধনু: ধনু রাশির জন্যও লাল ও হলুদ রং শুভ এবং সফলতার প্রতীক।

মকর: নীল, সবুজ ও গোলাপি রঙে দোল খেললে মকর রাশির ব্যক্তিরা ইতিবাচক ফল লাভ করবেন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য নীল, সবুজ ও গোলাপি রং বিশেষ শুভ প্রভাব ফেলে।

মীন: লাল ও হলুদ রং মীন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনে। তাই রাশি অনুযায়ী সঠিক রং বেছে নিয়ে রাঙিয়ে তুলুন দোল উৎসব। রঙে রঙে ভরে উঠুক আনন্দের দিন, জীবন হয়ে উঠুক সুখ ও সৌভাগ্যের রঙিন মেলবন্ধন।


```