Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মোক্ষদা একাদশী পালনের সঠিক নিয়ম জানুন, নইলে উপবাস করেও মিলবে না ফল!

মনে করা হয়, মোক্ষদা একাদশীর উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভ হয় এবং এই একাদশীর উপবাস পরিবারকে সমস্ত দুঃখকষ্ট থেকে মুক্তি দেয়।

মোক্ষদা একাদশী পালনের সঠিক নিয়ম জানুন, নইলে উপবাস করেও মিলবে না ফল!

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 December 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথও প্রশস্ত হয়। মনে করা হয়, মোক্ষদা একাদশীর উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভ হয় এবং এই একাদশীর উপবাস পরিবারকে সমস্ত দুঃখকষ্ট থেকে মুক্তি দেয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয়। এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাঁদের প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে পালনের সঠিক নিয়মও রয়েছে। প্রথমে তিথির দিকে নজর রাখা যাক। 

মোক্ষদা একাদশীর উপবাস:

একাদশী তিথি শুরু হচ্ছে ২৪ অগ্রহায়ণ, ১০ ডিসেম্বর, মঙ্গলবার, রাত ৩টে ৪৪ মিনিটে। একাদশী তিথি শেষ হচ্ছে ২৫ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, বুধবার, রাত ১টা ১০ মিনিট।

এই উপবাসের নিয়ম রয়েছে। বিশ্বাস অনুসারে, যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর উপবাস পালন করে সে মোক্ষ লাভ করে। উপবাসকারীর উচিত দশমী তিথি থেকেই সংযম ও নিয়ম পালন শুরু করা। ব্যক্তির উচিত একাদশীর দিন উপবাস করে দ্বাদশী তিথিতে পারণ করা। এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ। তাই মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। 

সঠিকভাবে উপবাস করার নিয়মগুলো জেনে নেওয়া যাক। মোক্ষদা একাদশীর দিনে প্রথমে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিতে হবে। তারপর পরিষ্কার পোশাক পরে ঠাকুরঘর শুদ্ধ করে নিতে হবে। একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করতে হবে। তার পাশে কৃষ্ণের প্রতিমা রাখতে হবে। তবেই হবে সঠিক নিয়ম।

এরপর পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করতে হবে। তারপর নারায়ণকে হলুদ চন্দন, অক্ষত, হলুদ ফুল নিবেদন করতে হবে। বিষ্ণুর পুজো হয়ে গেলে এক মনে মোক্ষদা একাদশী ব্রতকথা পাঠ করতে হবে। এর সঙ্গে বিষ্ণু চালিসা পাঠ করতে হলে। হয়ে গেলে নারায়ণের আরতি শুরু করতে হবে। আরতি হয়ে গেলে ভোগ নিবেদন করতে হবে। পরের দিন সকালবেলা ব্রতভঙ্গ করে দান-পুণ্য করলেই দাম্পত্য জীবন সুখের হবে। 


```