
গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 14 April 2025 15:22
মেষ রাশি : বর্ষ কুণ্ডলীর শুরুতেই মেষ রাশিতে রবির তুঙ্গী স্থানে অবস্থানে শরীর স্বাস্থ্য ভালই যাবে। রাশিচক্রে অন্যান্য গ্রহের অবস্থিতিতে পরিবারের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ বজায় থাকবে। যশ সম্মান প্রতিপত্তি ও আর্থিক পরিস্থিতি অনেক উন্নতমানের চলতে থাকবে। সুতরাং ধনসম্পত্তি ও আর্থিক সুরক্ষা মজবুত থাকবে এবং আর্থিক প্রতিষ্ঠানে ও ব্যবসা বাণিজ্যে বা মিউচুয়াল ফাণ্ডে সঞ্চয়ে অতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা বেশী। কিছুদিন আগে পর্যন্ত ব্যবসায় কঠিন পরিস্থিতি লাঘব হয়ে নববর্ষে সম্প্রসারণ, উত্তরোত্তর ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা অশুভ সময় থেকে বের হবে। শিক্ষার উচ্চতর লক্ষ্যে অগ্রসর হতে অসুবিধা হবে না। যুবক যুবতীদের মধ্যে যুবতীদের বৈদেশিক শিক্ষা, ট্যুর, বিদেশ যাত্রা বা ফরেন ট্রেড নিয়ে চিন্তাভাবনা করলে সফলতা লাভ হবে। দূরে ভ্রমণে অনেক লাভজনক পরিস্থিতি এবং মনোরম দৃশ্য ও অবকাশ বিনোদন লাভে অত্যুক্তি হবে না। সামাজিক কাজে যোগদানে মাঝামাঝি বছর পর্যন্ত খুব একটা সফলতা দেখা যায় না। সন্তানদের সময় ভাল থাকায় বিদ্যা এবং নতুন কর্মে দূরে যোগদানের সম্ভাবনা রয়েছে। দুশ্চিন্তা পরিহার করুন।
বৃষ রাশি : বছরের শুরু থেকেই শরীর স্বাস্থ্য ভাল থাকবে। বিশেষ করে বৈশাখ-জ্যেষ্ঠ মাস সুস্বাস্থ্য রাখার পক্ষে খুবই অনুকূল। পৈতৃক সম্পত্তি, লটারীতে অর্থপ্রাপ্তি, বকেয়া পাওনা অর্থ সহ অর্থনৈতিক উন্নতি হবে। বিবিধ ক্ষেত্র হতে প্রচুর মুনাফা সহ অর্থ উপার্জন স্থায়ী হবে। আগামী মে মাস হতে ব্যবসায় ক্ষেত্রে জনসংযোগ, ব্যবসার প্রসার বৃদ্ধি ও ভবিষ্যতে মুনাফা লাভের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কেরিয়ার এবং প্রতিযোগীতামূলক পরীক্ষায় জুলাই মাস হতে উৎকৃষ্ট সময় কার্যকরীভাবে। সরকারী কর্মে আগ্রহী ব্যক্তিদের নতুন কর্মলাভের সম্ভাবনা উজ্জ্বল। কর্মক্ষেত্রে স্বীয় পরিশ্রম ও প্রতিভাবলে উচ্চপদে আসীন হবে। পার্ক্স ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা সহ পদোন্নতি হবে। ভ্রমণে খুব ভাল সময় বলা চলে না। সুতরাং এতদস্বত্ত্বেও ভ্রমণকালে অতিরিক্ত সতর্ক থাকলে ক্ষতির সম্ভাবনা কম হবে। শ্রাবণ মাসের পর ভ্রমণকালে আর্থিক আমদানি হবে। পরিবার ও সমাজের ক্ষেত্রে আপনার কোনো পরিচিত স্বজ্জন উন্নতিতে বাধা দানের চেষ্টা করবে। মেয়েদের নতুন কাজ বা ব্যবসায় অনেক শুভ সময় প্রাপ্তি হবে। সন্তানদের কাছ হতে বছরের প্রথমভাগ ভালো না হলেও দ্বিতীয় ভাগ হতে প্রভূত উন্নতি হবে।
মিথুন রাশি : নববর্ষের প্রাক্কাল হতেই আপনার শরীর স্বাস্থ্য উত্তম যাবে। বিভিন্ন কাজে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে। বয়স্ক ব্যক্তিদের হাঁপানি, বায়ুরোগ এবং পাচনতন্ত্রের কোনো অসুবিধা হবে না। বরং স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হয়। আর্থিক পরিসরের স্থানে বেশ কিছু গ্রহ অবস্থানে তুলনামূলক উন্নতি হতে বেশ বেগ পেতে হয়। কিছু নতুন যোগাযোগ আর্থিক উন্নতির লক্ষণ সূচিত হচ্ছে। পেশাগত ব্যবসায় অস্বাভাবিক উন্নতি হবে এবং ক্রমশ পুরা বছরে ব্যবসায়ে প্রসার বৃদ্ধি পরিকল্পনা মত কার্যকরী হবে এবং আর্থিক মুনাফা লাভ কেউ আটকাতে পারবে না। মনযোগ সহকারে পড়াশুনা করলে কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে বেগ পেতে হবে না। দূরদেশে বা দূরবর্ত্তী স্থানে ভ্রমণে খুব একটা লাভের যোগ পরিলক্ষিত হয় না। তাই ভ্রমণের সময় পরিবর্তন করলে আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে। পরিবারের এবং সমাজের সাথে আপনার পরিচিতি একটু বেশী মাত্রায় আসবে। নিম্নজাতের লোকজনের কাছ হতে আর্থিক প্রাপ্তি এবং কর্মস্থানে লাভজনক হবে। সন্তানের সময় আংশিক বিলম্বে থাকায় এই সময়ে খুব সাবধানে নিয়ন্ত্রিত থাকলে ভাল ফল পাবে। নারীজাতি অনেক অর্থ উপার্জন করবেন।
কর্কট রাশি : নববর্ষের প্রাক্কাল হতেই মোটামুটি গ্রহ পরিস্থিতি অনুসারে উত্তম স্বাস্থ্য বজায় থাকবে। যে সব ব্যক্তি ব্যথা বেদনা, হজমের গোলমাল বা কোষ্ঠকাঠিন্যে ভুগতেন তারাও অনেকটা সুরাহা লাভ করবেন এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন। রাশিচক্রে শুভগ্রহের সঞ্চারে ধনসম্পত্তি বিষয়ে যথেষ্ট আশা বাস্তবায়িত হবে এবং প্রচুর বিত্তসহ অর্থলাভের যোগ পরিলক্ষিত হয়। ব্যবসায়ে মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং আস্তে আস্তে ও ক্রমবর্ধমান গতিতে ব্যবসায়ে সফলতা বৃদ্ধি পাবে এবং মুনাফা বৃদ্ধি পাবে। গ্রহ পরিস্থিতি অনুযায়ী মনোসংযোগ সহ কেরিয়ার এবং প্রতিযোগীতামূলক পরীক্ষার উৎকৃষ্ট ফল লাভে কর্মজীবনে প্রবেশ বা পরবর্ত্তী পর্যায়ে পদোন্নতিতে উল্লেখযোগ্য ফল লাভ হবে। মহিলাদের কর্ম এবং শিক্ষা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। ভ্রমণে উৎসাহ লাভ এবং অবকাশ বিনোদনে অর্থ ব্যয় হলেও মনোরঞ্জন ও সুখ লাভ হবে। সমাজ এবং পারিবারিক বাতাবরণ বেশী শুভ না থাকায় এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। পরিবারের সিনিয়র সদস্যের সাথে পারিবারিক মতভেদ থাকবে। সন্তানের দুর্ব্যবহার থাকায় দুশ্চিন্তায় শরীর ও মন ভালো যাবে না। আশা করা যায় শ্রাবণ মাস হতে সন্তানের ব্যবহার ক্রমশ ভালোর দিকে উন্নত হবে। যারা বিদেশ যাবার আগ্রহী তাদের এ বছরে অনুকূল সময় থাকায় চেষ্টা চালাতে পারেন।
সিংহ রাশি : স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে বেশীর ভাগ সময় দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি ও ধন সম্পত্তির বৃদ্ধির বিষয়ে নববর্ষ হতে সারা বছর ভালো সময় বজায় থাকবে। নতুন ব্যবসায়ে না অগ্রসর হয়ে স্থিত ব্যবসায়ে উদ্যোগ নিয়ে পরিস্থিতি অনুকূল হবে এবং লাভজনক পর্যায় বজায় থাকবে। কর্মস্থানে পদোন্নতি ও নতুন কর্মে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল। সিনিয়র সদস্যের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঔষধ পথ্যাদি নিয়মমাফিক সেবন করা বাঞ্ছনীয়। এপ্রিল-মে মাসের পর হতে কেরিয়ার এবং প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফলতা আসবে। যারা কর্মে নিযুক্ত রয়েছেন তাদের এপ্রিল-মে মাসে পদোন্নতি, বদলী এবং আর্থিক অনুদান বৃদ্ধি পাবে। বছরের প্রথম দু’মাসের পর হতে অনেক স্থানে অবসর সময় কাটানোর জন্য ভ্রমণের সুযোগ বাস্তবায়িত হবে। পরিবারের সিনিয়র সদস্যদের সাথে বাগ্বিতণ্ডা না করে মানিয়ে চললে লাভবান হবেন। সন্তানের গতিবিধি নজর রাখতে হবে। চলার পথে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সন্তান দুশ্চিন্তার কারণ হতে পারে। মহিলাদের সময় শুভ থাকায় শিক্ষা, কর্ম ও ব্যবসায়ে সফলতা আসবে।
কন্যা রাশি : বছরের শুরু সতর্কভাবে চলাফেরা করলে সারা বছরই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এপ্রিল মাস সাবধানে থাকলে পরের মাস হতে ধনসম্পত্তি লাভ, আর্থিক উন্নতি ও মুনাফা লাভ হবে। যারা ললিতকলা, চলচ্চিত্র, দূরদর্শন বা শিল্পী তাদের সময় অনুকূল থাকায় যশ সম্মান, প্রতিপত্তি ও প্রচুর অর্থলাভ সহ কর্মের জন্য নতুন নতুন স্থানে ভ্রমণ ও কর্মে ব্যস্ত থাকার সুযোগ থাকবে। ব্যবসায়ে ব্যস্ত ব্যক্তিদের আরও কর্ম পরিধি বিন্যাসে বেশী মুনাফা লাভ হবে। পত্নীর সহযোগিতায় আরও উন্নতির সম্ভাবনা রয়েছে। মহিলাদের পরিবার, কর্ম, শিক্ষা, সামাজিক বিস্তার ও ব্যবসায়ে অনেক বেশী সফলতা আসবে। আপসেট্ না হয়ে কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিষ্ঠা সহকারে মনঃসংযোগ করতে হবে। এবছরে অনেকবার বিভিন্ন স্থানে বিনোদনমূলক ভ্রমণের সুযোগ লাভ হবে এবং বাস্তবায়িত হবে। পুরাতন বন্ধুবান্ধবের সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে। গান-বাজনায় যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে প্রসার এবং আর্থিক উন্নতি হবে। পরিবার এবং সমাজে অর্থ, যশ, সম্মান লাভ করবেন। সন্তানের ভাল কর্মে ও শিক্ষায় মনে প্রশান্তির বাতাবরণ তৈরী হবে।
তুলা রাশি : এপ্রিল মাসে স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে হজমের গোলমাল হবে। তবে মে মাস হতে স্বাস্থ্য সচেতনতায় শরীর স্বাস্থ্য ভাল থাকবে এবং বিভিন্ন কাজে উদ্দীপনা আসবে। মে মাস হতে সৌভাগ্যলাভ ও আর্থিক উন্নতি এবং ধনসম্পত্তি লাভ হবে। দুশ্চিন্তা থেকে দূরে থাকলে সমস্ত কাজকর্ম সঠিকভাবে রূপায়ন হবে। কার্য এবং ব্যবসায়ে প্রচুর মেহনত করলে সারা বছর কাজের চাপে ব্যস্ততা থাকবে এবং ব্যবসায়ে সফলতা আসবে। ব্যবসা বিস্তারলাভ করবে, বিশেষ করে খাদ্যসামগ্রী, ইলেকট্রনিক্স্, বস্ত্র ইত্যাদিতে। কেরিয়ার এবং প্রতিযোগীতামূলক পরীক্ষায় আরও গভীর মনোযোগ ও সময় দিলে পরবর্ত্তী পর্যায়ে সফলতা লাভ হবে। যারা টেক্নিক্যাল কাজে ব্যস্ত তাদের এসময় আরও সময় ধরে কাজে ব্যস্ততা থাকতে হবে। ভ্রমণের পক্ষে এপ্রিল-মে-মাস সুখদায়ক নয়। পরবর্ত্তী সময়ে ভাল ভ্রমণ হবে সমুদ্রপৃষ্ঠ বা বিনোদনমূলক স্থানে। পরিবার এবং সমাজে বরিষ্ঠ ব্যক্তিদের সাথে ভাল সম্পর্ক বজায় না রাখলে বা সতদ্বৈততা সৃষ্টি করলে পরিস্থিতি বিপরীতে যাবে। কাজেই উগ্র মস্তিষ্ক ঠাণ্ডা রেখে সমস্ত সম্পর্ক ভালভাবে বজায় রাখতে হবে। বছরের প্রথম দু’মাস অতিবাহিত হলে সন্তান সন্ততি শিক্ষা, কর্ম ও ভাগ্য ক্ষেত্রে উৎকৃষ্ট ফল লাভ করলে মন ভালো থাকবে।
বৃশ্চিক রাশি : নববর্ষ হতে আপনার শরীর স্বাস্থ্য উৎকৃষ্ট থাকবে। বয়স্ক ব্যক্তিরা চেক্ আপ সহ ঔষধ ও খাদ্য সময়ে সেবন করবেন। গ্রহ পরিস্থিতি সাথ দেবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে এবং নতুন প্রজেক্টে যোগদানের সুযোগ লাভ হবে। ধনসম্পত্তি ও অর্থ বিষয়ে বেশী দুশ্চিন্তা না করে নিত্যকর্ম ও ব্যবসা সঠিক পর্যায়ে চালু রাখলে ২/৩ মাস পরে প্রচুর ধন ও অর্থলাভের সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায়ে এবং কর্মক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতির সাথে সহযোগিতা করলে দু’মাস পরেই গোল্ডেন টাইম এসে যাবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসাক্ষেত্রে মুনাফালাভের সম্ভাবনা বৃদ্ধি অবশ্যই পাবে। মহিলাদের সহযোগিতায় উন্নতির সম্ভাবনা বেশী। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং নতুন কর্ম বা কেরিয়ার লাভে উৎকৃষ্ট সময় থাকায় অনায়াসে সফলতা অর্জন হবে। ঈশ্বরের এবং গুরুজনদের আশীর্ব্বাদে আগামী দিনগুলি সৌভাগ্যজনক হয়ে উঠবে। বছরের মাঝামাঝি সময় থেকে যেকোন ধরনের ভ্রমণে শুভতা আসবে। বছরের শুরুতে ভ্রমণ উপযুক্ত হবে না। পরিবার এবং সমাজের সাথে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে চললে আগামী দিনগুলিতে দুশ্চিন্তা করতে হবে না। সকলের কল্যাণ হবে। গ্রহ পরিস্থিতিতে সন্তানের সময় প্রতিকূল থাকা সুস্থ ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখে চললে সন্তান আগামী সময়গুলিতে উৎকৃষ্ট ফল লাভ করবে।
ধনু রাশি : স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার জন্য সারাবছরই সুস্থ ও স্বাভাবিক স্বাস্থ্য বজায় থাকবে। সিনিয়র সদস্যরাও ভাল থাকবেন। যারা হজমের গোলমাল এবং অন্য উপসর্গে ভুগছিলেন পূর্ববর্ত্তী সালে তারাও শুভ ফল পাবেন। সিনিয়র সদস্যদের শরীর বিঘ্নিত হলে নজরদারী রাখতে হবে। এ বছরের শুরুতে আর্থিক ও ধনসম্পত্তির পরিস্থিতি ততটা ভাল না থাকায় দুশ্চিন্তা না করে স্বাভাবিকভাবে অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকলে বছরের মাঝামাঝি সময় হতে আর্থিক উন্নতি ও ধনসম্পত্তি লাভ হবে। পেশায় ব্যবসা হলে বা কর্মক্ষেত্রে গভীর মনসংযোগে ব্যবসায়ে প্রভূত উন্নতি ও অতিরিক্ত মুনাফালাভ হবে। কর্মক্ষেত্রে সফলতার জন্য ও পারদর্শিতার পুরস্কার স্বরূপ কর্ত্তৃপক্ষ মহিলা এবং পুরুষদের অর্থাৎ উভয়ের ক্ষেত্রেই পদোন্নতি ও আর্থিক অনুদান মঞ্জুর হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে। নারী শক্তির জাগরণ হবে। ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি অবলোকন করে যাত্রা করলে সুখদায়ক ও প্রমোদমূলক ভ্রমণে সফলতা লাভ করবেন। পরিবার ও সমাজে গুরুজনদের শ্রদ্ধা ও আশীর্ব্বাদ লাভে কঠিন হবে না। তাদের চিন্তাধারায় উদ্বুদ্ধ হলে আগামী দিনগুলি মধুময় হবে। সন্তানদের সময় ভাল থাকায় তারা শিক্ষা, কর্ম, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে সুখ উজ্জ্বল রাখবেন।
মকর রাশি : নিয়মমাফিক থাকলে নববর্ষ থেকেই স্বাস্থ্য ভাল থাকবে। নববর্ষ থেকে শরীরে বাড়তি এনার্জি ফোর্স বজায় থাকবে। অনেক দেরী হলেও ক্রমশঃ আর্থিক উন্নতি ও লাভ হবে। সারাজীবন ধরে কর্মব্যস্ততা থাকবে। সেই তুলনায় অর্থোপার্জন হয় নি। সামাজিক স্তরে সসম্মান লাভ হবে। ব্যবসাক্ষেত্রে পরিস্থিতি অনুকূল না থাকায় দু-একমাস পর হতে ব্যবসায়ে উন্নতি হবে। কর্মক্ষেত্রে যশ সম্মান অর্থ ও প্রতিপত্তি লাভ হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা কঠোর নিষ্ঠা সহকারে মনঃনিবেশ করলে সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে এবং সফলতার চাবিকাঠির প্রাপ্তি হবে। নতুন কর্মপ্রার্থীদের চাকুরী লাভের সম্ভাবনা আছে। নারীদের ক্ষেত্রে সৌখিন দ্রব্যের ব্যবসা, বস্ত্র, ইলেকট্রনিক্স্ ও বিভিন্ন হস্তজাত শিল্পের সম্ভারের ব্যবসায় ও কর্মে সফলতা আসবে। অর্থের প্রাবল্যতা ও ধনসম্পত্তি লাভ হবে জুলাই মাসের পর হতে। ভ্রমণের যোগ শুভদায়ক থাকায় দূর ভ্রমণে পরিবার বা বন্ধুবর্গের সাথে আনন্দদায়ক ও অবসর বিনোদনে লাভজনক হবে। সমাজ ও পরিবারের ক্ষেত্রে উভয় দিক হতে সকলের পারস্পরিক সহৃদয়তার বাতাবরণে সম্পর্ক বজায় থাকবে এবং পারিবারিক ও সামাজিক হৃদ্যতা মজবুত থাকবে। সন্তানসন্ততির বর্ত্তমান ও ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে ও সমাজে সুনাম অর্জন করবে।
কুম্ভ রাশি : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। সিনিয়র ব্যক্তিদের খুবই সজাগ থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। নিয়মমাফিক থাকলে স্বাস্থ্য ভালই যাবে। ধনসম্পত্তি ও অর্থ প্রচুর লাভ করবেন। আপনার কোন নিকট আত্মীয় প্রচুর অর্থ প্রদান করবেন। কার্য বা ব্যবসায়ে নববর্ষ থেকে সময় অনুকূল থাকায় ব্যবসায়ে প্রচুর মুনাফা লাভ হবে। নতুন ব্যবসা বিস্তৃতি হবে। কর্মক্ষেত্রে নাম যশ থাকায় প্রমোশন পাবেন এবং আর্থিক অনুদান বাড়বে। পুরাতন বন্ধুর সহযোগিতায় প্রচুর কাজকর্মের সংযোগ বৃদ্ধি হবে। মহিলাদের সময় ভাল থাকায় সামাজিক ও রাজনৈতিক কাজ হতে অনেক সুযোগ পাবেন। কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুশ্চিন্তা না করে মনের জোড়ে এবং শিক্ষায় মনোনিবেশ করে পরীক্ষায় সফলতা অর্জন করবেন এবং নতুন কর্মে যোগদানে অসুবিধা হবে না। লেখক শিল্পীদের যশ, সম্মান, অর্থলাভ হবে। পরিবার এবং সমাজে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে না কারণ তারা পিতামাতার মুখ উজ্জ্বল রাখবে খুব সুন্দর রেজাল্ট ও কর্মক্ষেত্রে সুযোগ লাভ করে।
মীন রাশি : বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে যত্ন না নেওয়ার জন্য। শ্রাবণ মাসের পর হতে শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে। ধনসম্পত্তি এবং আর্থিক অবস্থা প্রথম দু-তিনমাস খরচের সম্ভাবনা থাকবে। তারপর ক্রমশঃ পরিস্থিতি অনুকূলে আসবে। ব্যবসা ক্ষেত্র গভীরভাবে সচেতনতা দরকার। ব্যবসায়ে নতুন প্রজেক্ট লঞ্চ করলে অতিরিক্ত মুনাফালাভ হবে। কেরিয়ার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সক্ষম হবে। নতুন কর্মে যোগদানে সফলতা আসবে। যারা কর্মস্থানে অনেকদিন ধরে আছেন তারা ডিপার্টমেণ্টাল পরীক্ষায় সফলতা লাভ করে প্রমোশন পাবেন এবং আর্থিক উন্নতি করবেন। পারিবারিক ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় হবে। সকলে আপনার ব্যবহার ও সুসম্পর্কের কথা উল্লেখ করবেন। এ বছরে বেশ কয়েকবার পাহাড় এবং সমুদ্রতটে এবং তীর্থস্থানে ভ্রমণের সুযোগ লাভ হবে। অবসর বিনোদনে সময় সুন্দরভাবে কাটবে এবং উপভোগ করবে। সন্তানগণ তাদের শিক্ষা ও কর্মে পরিবারের মুখ উজ্জ্বল করবে। নারীশক্তি সমস্ত কাজে অগ্রণী ভূমিকা নেবে।
ড. সুরেন্দ্র কাপুর
9831229090/9830029090
dr.surendrakapoor@gmail.com