1.png)
১০ ছবি
শেষ আপডেট: 26 December 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর যা হোক করে কাটলেও। ২০২৫ সালের বলিউড ডায়েরিতে রয়েছে এমন কিছু সিকোয়েল এবং ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, যার জন্য মুখিয়ে আছে তামাম দর্শক। শুধু প্লটে চমক নয়। ছবির গল্পগুলো ফিরিয়ে আনবে নস্টালজিয়া, ট্যুইস্ট এবং যাবতীয় সিনেম্যাটিক উপাদান। ২০২৫-এর ফিল্মি লাইন আপে রয়েছে অ্যাকশন, ড্রামা, কমেডি এবং রোম্যান্সের মিশেল। চলতি বছরে ‘স্ত্রী-২ কিংবা ‘ভুলভুলাইয়া-৩’ র বক্সঅফিস সাফল্য আবারও প্রমাণ দিল ‘কনটেন্টই আসল রাজা! তা-ই স্টোরিলাইন এবং কনটেন্ট এই দুই বিষয়কে মূলত মাথায় রাখছেন পরিচালকরা। দেখে নেওয়া যাক, কোন-কোন সিকোয়েল কিংবা ফ্রাঞ্জাইজি ফিল্ম মুক্তি পেতে চলেছে নতুন বছরে।