Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতের সকালের স্কিনকেয়ার রুটিনেই ফিরবে ত্বকের জেল্লা! ঘুম থেকে উঠে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

 সকালবেলার স্কিন কেয়ার রুটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনের শুরুতেই কয়েকটি সহজ টিপস মেনে চললে সারাদিন ত্বক থাকবে সতেজ আর উজ্জ্বল।
 
শীতের সকালের স্কিনকেয়ার রুটিনেই ফিরবে ত্বকের জেল্লা! ঘুম থেকে উঠে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 December 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: ঝকঝকে ও সুস্থ ত্বক চাইলে তার নিয়মিত যত্ন নেওয়া জরুরি। শুধু দামী প্রসাধনী কিনে রাখলেই হবে না, ঠিকভাবে ব্যবহার করতে হবে। সকালবেলার স্কিন কেয়ার রুটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনের শুরুতেই কয়েকটি সহজ টিপস মেনে চললে সারাদিন ত্বক থাকবে সতেজ আর উজ্জ্বল।
 
১ / ৭
ঘুম থেকে উঠেই মুখ ধুতে হবে। এতে ত্বকে জমে থাকা তেল, ধুলো আর আগের রাতে লাগানো ক্রিমের স্তর সরে যায়। মুখ পরিষ্কার থাকলে পরের ধাপে লাগানো সিরাম বা ময়েশ্চারাইজার সহজে ত্বকের ভেতর পর্যন্ত ঢুকে কাজ করতে পারে।

২ / ৭
মুখ ধোয়ার জন্য হালকা ক্লিনজার ব্যবহার করুন। হালকা গরম বা স্বাভাবিক কলের জলেই মুখ ধোয়া ভালো। প্রচণ্ড গরম জল ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে।

৩ / ৭
মুখ ধোয়ার পর শুকনো তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নিন। এরপর ব্যবহার করতে হবে টোনার। পাতলা কটন প্যাডে সামান্য টোনার নিয়ে মুখে আলতো করে বুলিয়ে নিন।

৪ / ৭
ক্লিনজারের পরেও ত্বকে যদি কোনও ময়লা লেগে থাকে, টোনার তা তুলে দেয়। পাশাপাশি এটি ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। ফেসওয়াশ ব্যবহারের কারণে অনেক সময় ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হয়। টোনার সেই ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

৫ / ৭
ত্বকের নানা সমস্যায় সিরাম খুব উপকারী। পিগমেন্টেশন, ব্রণ, বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা সিরাম পাওয়া যায়। অনেকেই অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ব্যবহার করেন, যা ত্বককে সুরক্ষা দেয় এবং বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে। ভিটামিন সি বা ভিটামিন ই সিরাম ত্বককে টানটান ও উজ্জ্বল রাখতে অনেকটাই কার্যকর।

৬ / ৭
অনেকে মনে করেন শীতে সানস্ক্রিন লাগানোর দরকার নেই। কিন্তু অতিবেগুনি রশ্মি শীতকালেও ক্ষতিকর। তাই সকালে ৩০ বা তার বেশি SPF–এর সানস্ক্রিন লাগানো খুবই জরুরি। এটি ত্বককে রোদে পুড়ে যাওয়া ও ট্যান পড়া থেকে রক্ষা করে।

৭ / ৭
শীতের বাতাস ঠোঁট শুকিয়ে দেয়। তাই সকালের রুটিনে অবশ্যই লিপ বাম রাখতে হবে। বাইরে বেরোলে SPF-যুক্ত লিপ বাম ব্যবহার করলে ঠোঁট আরও সুরক্ষিত থাকে।

```