শীত পড়লেই অনেকের হাঁটু, কোমর বা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বেড়ে যায়। চিকিৎসকদের কথায়, ঠান্ডায় জয়েন্ট শক্ত হয়ে যায় বলেই এই সমস্যা বেশি দেখা দেয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 January 2026 15:52
দ্য ওয়াল ব্যুরো: শীত পড়লেই অনেকের হাঁটু, কোমর বা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা বেড়ে যায়। চিকিৎসকদের কথায়, ঠান্ডায় জয়েন্ট শক্ত হয়ে যায় বলেই এই সমস্যা বেশি দেখা দেয়। তবে প্রতিদিনের জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তুললে এই কষ্ট অনেকটাই কমানো সম্ভব।
.jpg)
সকালে বা বিকেলে নিয়মিত অল্প সময় হাঁটলে শরীর সচল থাকে। এতে জয়েন্টে রক্ত চলাচল ভালো হয় এবং শক্ত ভাব কমে।

হাঁটু বা শরীরের যেখানেই ব্যথা থাকে, সেখানে গরম জল বা হট ব্যাগ দিয়ে সেঁক দিলে আরাম পাওয়া যায়। দিনে ১–২ বার করলেই যথেষ্ট।

মাছ, তিল, আখরোটের মতো ওমেগা-৩ সমৃদ্ধ খাবার জয়েন্টের স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলো ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।

দৌড়ানো, লাফানো বা ভারী ব্যায়াম শীতকালে জয়েন্টের সমস্যা বাড়াতে পারে। জয়েন্টে চাপ পড়ে এমন ব্যায়াম এড়িয়ে চলুন। তার বদলে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করুন।

হাড় ও জয়েন্ট মজবুত রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রয়োজন হয়। তবে নিজে থেকে না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।