
বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার হাসান মেহমুদ
শেষ আপডেট: 19 September 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশের পেস বোলার হাসান মেহমুদ বল হাতে কার্যত আগুন ধরিয়ে দিয়েছে। তিনি একাই টিম ইন্ডিয়ার টপ অর্ডারের কোমর ভেঙে দেন। কিন্তু, কে এই হাসান মেহমুদ? আসুন, বাংলাদেশের এই তরুণ পেস ব্যাটারির বায়োগ্রাফিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।