
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 9 May 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় এক নেপালের নাগরিক-সহ ২৬ জনের। তারপরই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিল্লি। পরবর্তী পদক্ষেপ হিসেবে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে মঙ্গলবার রাতে পাক অধীকৃত কাশ্মীর-সহ বেশ কয়েকটি জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। প্রত্যাঘাত হিসেবে ফের গোলা বর্ষণে মাতে পাকিস্তান। মৃত্যু হয় নিরীহ ১৫ জনের। শহিদ হন এক জওয়ানও। বৃহস্পতিবার ফের উত্ত্যক্ত হয় পরিস্থিতি। ভারতে ড্রোন হামলার চেষ্টা করে তারা। প্রতিহত করে ভারত।