
রোগ ছাড়াই সুস্থভাবে বাঁচতে কী কী মেনে চলতে পারেন
শেষ আপডেট: 5 April 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: আজকাল এই চরম গতির জীবনযাত্রায় শরীরের যথাযথ খেয়াল রাখা কঠিন হয়ে পড়েছে। কাজের চাপ ছাড়াও দৈনন্দিন নানা সমস্যার দিশেহারা হয়ে পড়ছে মানুষ। বিশ্বজুড়ে স্বাভাবিকভাবেই কমে আসছে মানুষের জীবনকালের দৈর্ঘ্য (longevity)। কিন্তু এখনও এমন জায়গা রয়েছে পৃথিবীতে যেখানে মানুষ সুস্থভাবে বাঁচেন (healthy life) প্রায় ১০০ বছর বা তারও বেশি।
প্রায় গ্রীষ্মপ্রধান এক দেশ জাপানের ওকিনাওয়া অঞ্চলের মানুষ অনেক আগেই খুঁজে পেয়েছেন সহজভাবে বাঁচার চাবিকাঠি। তাঁদের মতো সহজ কিছু জিনিস মেনে চললেই আপনিও পেতে পারেন নীরোগ সহজ এক জীবন। কী কী জিনিস মেনে চলেন জাপানের (Japan) ওকিনাওয়া দ্বীপের মানুষ, জেনে নিন-