.jpg)
নয়া রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলি
শেষ আপডেট: 19 November 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্য়াচ আগামী ২২ নভেম্বর পারথে আয়োজন করা হবে।
ইতিমধ্যে টিম ইন্ডিয়া কঠোর অনুশীলন শুরু করে দিয়েছে। প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। এই পরিস্থিতিতে সবাই আপাতত বিরাট কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন। সমর্থকরা আশা করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তিনি বড় ইনিংস উপহার দিতে পারেন। পাশাপাশি একটি বড় রেকর্ডও তাঁর সামনে হাতছানি দিচ্ছে।