.jpg)
ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি
শেষ আপডেট: 16 December 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো : বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শক্তিশালী ব্যাটিং স্তম্ভ। ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। ব্যাট হাতে গড়েছেন রানের পাহাড়ও। কিন্তু, সম্প্রতি টেস্ট ক্রিকেটে তিনি খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারছেন না। সেই দৃশ্য দেখা গেল ব্রিসবেনেও।
গাব্বা বরাবরই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শক্ত ঘাঁটি। আশা ছিল, ঋষভের পর কোহলির ব্যাটে অজিদের সেই দম্ভ চুরমার হবে। কিন্তু, সোমবার তিনি ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হলেন। মাত্র ৩ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।