Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চিরবিদায় ট্রাম! সরকারি সিদ্ধান্তে থামল ইতিহাসের চাকা, দেড় শতকের প্রাচীন যান আজ শহরের বোঝা

টিংটিং ঘণ্টিতে, কাঠের সিটে, শেষ আসনে বসে খাওয়া বাদামভাজার খোলসে যে কত সুখদুঃখ-হাসিকান্না জমে আছে, তার ইয়ত্তা নেই।

চিরবিদায় ট্রাম! সরকারি সিদ্ধান্তে থামল ইতিহাসের চাকা, দেড় শতকের প্রাচীন যান আজ শহরের বোঝা

কলকাতার ট্রাম। ফাইল ছবি।

শেষ আপডেট: 24 September 2024 10:00

দ্য ওয়াল ব্যুরো: কালো ধোঁয়া উড়িয়ে, জোরালো শব্দ করে, গাঁকগাঁক করে ছুটে চলা গতির যুগে বড্ড বেমানান সে। তার শ্লথ গতি, বড়সড় চেহারা, নিজের পথে নিজের মতো দূষণহীন চলা-- এসবই যেন বড় বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। তাই শেষমেশ বিদায় নিল সে। হারিয়ে গেল শহর থেকে। কারণ, আজ তার প্রয়োজন ফুরিয়েছে। বোঝা হয়ে উঠেছে সে। তাই কলকাতায় আর চলবে না ট্রাম। দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে, বহু মানুষের যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী হয়ে থেকে, শহরের অন্যতম এক বৈশিষ্ট্য হয়ে উঠে, দেশ-বিদেশের প্রশংসা কুড়িয়ে বিদায় নিল সে। 


```