
শেষ আপডেট: 5 May 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: আজ বুদ্ধ পূর্ণিমা (Buddha purnima)। ভগবান বুদ্ধ বা মহাত্মা বুদ্ধের জন্মদিন (Lord Buddha Birthday) হিসেবে পালন করা হয় এই দিন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বৌদ্ধ ধর্মের মানুষেরা রীতিমতো উৎসব উৎযাপন করে এই দিনে। বুদ্ধের জীবনের তিনটি প্রধান ঘটনাকে স্মরণ করে পালিত হয় এই দিন। এই ঘটনাগুলি হল বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণ।
শুক্রবার পড়েছে এই বুদ্ধ পূর্ণিমা (Buddha purnima)। তারপর শনি, রবি দু'দিন সবার ছুটি। এইসময়ে টুক করে বেরিয়ে পড়তে পারেন ভারতে থাকা বিশেষ কিছু বৌদ্ধ মন্দির (Lord Buddha Birthday) দর্শনে।
বুদ্ধ পূর্ণিমায় উত্তরবঙ্গের আনাচকানাচ, অনাবিল সৌন্দর্য ও শান্তির ছবি মন ভরিয়ে দেয়