
শেষ আপডেট: 9 October 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ছুটিতে এদিক ওদিক ঘুরতে যান বহু মানুষ। ফলে অন্যান্য সময়ের তুলনায় এই সব উৎসবের মরশুমে লোক থিকথিক করে কলকাতা বিমানবন্দরে। ফ্লাইট ধরতে গিয়ে যদি এমন বৃহদাকার কিছু চোখে পড়ে, যা আগে দেখা যায়নি। হইচই তো হবেই। ঠিক তাই হল মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে। কেন?