
শেষ আপডেট: 8 November 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: তারাপীঠের মা তারা সাজতে ভারী ভালবাসেন। দীপান্বিতা অমাবস্যায় অর্থাৎ কালীপুজোর দিন সকালে নিত্যপুজোর পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে স্নান করিয়ে রাজবেশ পরানো হয়। মায়ের রুপোর মুখাবয়ব ঘিরে শোভা পায় রংবেরঙের ফুলের সাজ। নাকে সোনার নথ,মাথায় মুকুট পরেন মা এই বিশেষ পুজোর দিনগুলোয়। কালীপুজোর দিন রাজরানির মতো সেজে ভক্তের পুজো গ্রহণ করেন মা তারা।তারাপীঠ মন্দিরের অন্যতম সেবায়েত সজল ভট্টাচার্য জানালেন, 'অনেকেই হয়তো জানেন না তারা মা সোনা রুপোর থেকেও বেশি ভালবাসেন ফুলের অলংকার। তাই নিত্যদিনই মাকে সাজানো হয় নানারকম ফুলের সাজে।'
কালীপুজোর আগে মা তারার পুষ্পসাজে সজ্জিত ছবি সাজিয়ে দেওয়া হল ভক্তদের জন্য।
ছবি : তারাপীঠ মন্দিরের সেবায়েত সজল ভট্টাচার্যের সৌজন্যে।