
শেষ আপডেট: 13 August 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে সুন্দরী অভিনেত্রীর অভাব বোধহয় কোনওদিনই ছিল না। তবে প্রতিভাবান এবং ডাকসাইটে সুন্দরীর কথা বললেই মাথায় আসে শ্রীদেবীর নাম। একের পর এক হিট ছবি বলিউডকে দেওয়ার পর হঠাৎই ২০১৮ সালে সব ফাঁকা করে রেখে চলে যান তিনি। দুবাইতে একটি পাঁচতারা রেস্তোরাঁ ঘরের বাথটবে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। শ্রীদেবীর জন্য বনি কাপুর তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরিকে ছেড়ে দিয়েছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এই বিয়ে হয়তো টিকবে না (Sridevi and bony Kapoor unseen weeding pictures)। তবে নিন্দকের মুখে ঝামা ঘষে দিয়ে সুন্দরী শ্রীদেবী মৃত্যুর আগে অবধি বনি কাপুরের সঙ্গেই ছিলেন।
আরও পড়ুন: বলিউডের ফেভারিট বন্ধু-জুটিদের চেনেন তো? পর্দার বাইরেও গলায় গলায় ভাব তাঁদের