Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এভাবেই ধরা পড়েছিল রহস্যময় মিল্কিওয়ে গ্যালাক্সি, বিশ্বের সেরা ফটোগ্রাফারদের ক্যামেরায়

দ্য ওয়াল ব্যুরো: ট্রাভেল ও  ফটোগ্রাফি সংক্রান্ত ব্লগ 'ক্যাপচার দ্য অ্যাটলাস' হলো মহাবিশ্বের নয়নাভিরাম দৃশ্যপটের  খনি। প্রত্যেকবছর মিল্কিওয়ে গ্যালাক্সির অসামান্য কিছু ছবি প্রকাশ করার সাথে ব্লগ'টি  জানিয়ে দেয় মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি তোলার আ

এভাবেই ধরা পড়েছিল রহস্যময় মিল্কিওয়ে গ্যালাক্সি, বিশ্বের সেরা ফটোগ্রাফারদের ক্যামেরায়

শেষ আপডেট: 2 July 2020 15:13

দ্য ওয়াল ব্যুরো: ট্রাভেল ও  ফটোগ্রাফি সংক্রান্ত ব্লগ 'ক্যাপচার দ্য অ্যাটলাস' হলো মহাবিশ্বের নয়নাভিরাম দৃশ্যপটের  খনি। প্রত্যেকবছর মিল্কিওয়ে গ্যালাক্সির অসামান্য কিছু ছবি প্রকাশ করার সাথে ব্লগ'টি  জানিয়ে দেয় মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি তোলার আদর্শ সময় ও স্থান। প্রত্যেক বছর তোলা সেরা ছবিগুলি সম্পাদক ড্যান জাফরা তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করেন। আজ দেখব 'ক্যাপচার দ্য অ্যাটলাস'-এর শেয়ার করা এবছরের সেরা ছবিগুলি। যেগুলি তোলা হয়েছে ১৪টি জায়গা থেকে। তার মধ্যে আছে অ্যান্টার্কটিকাও। (১) ছবিটির নাম 'মিল্কিওয়ে ওভার পার্কুই ন্যাশিওনাল ডেল টেইডে'। স্পেনের টেনেরাইফে দ্বীপ থেকে তোলা মিল্কিওয়ে। দ্বীপটি মহাকাশ পর্যবেক্ষণ ও ছবি তোলার আদর্শ স্থান। ছবিটি তুলেছেন মেহমেট এরগান (২) ছবিটির নাম 'এলিয়েন এগস'। আমেরিকার নিউ মেক্সিকোর রহস্যময় 'ব্যাডল্যান্ডস' এলাকা থেকে তোলা মিল্কিওয়ে। ছবিটি তুলেছেন ডেবি হেয়ার। ছবিটি ২০১৯ সালের অক্টোবর মাসে তোলা। (৩) ছবিটির নাম 'উইন্টার মিল্কিওয়ে'। ইতালির ডলোমাইটসের মার্মোলাডা এলাকা থেকে ছবিটি তুলেছেন ডঃ নিকোলাস রমেল্ট (৪) ছবিটির নাম 'নাইটমেয়ার'। পশ্চিম অস্ট্রেলিয়ার নোনা জলের হ্রদ ডাম্বলিয়াং-এর ওপর মিল্কিওয়ের ছবিটি তুলেছেন মাইকেল গহ(৫) ছবিটির নাম 'গ্র্যান ফার্মামেন্টো'। অ্যান্টার্কটিকার মারাম্বিও বেস থেকে ছবিটি তুলেছেন জর্গেলিনা আলভারেজ (৬) ছবিটির নাম 'ডেজার্ট নাইট'। আমেরিকার আলাবামা হিলস থেকে ছবিটি তুলেছেন পিটার জেলিঙ্কা। এই আলাবামা হিলস মিল্কিওয়ের ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে বিখ্যাত।(৭) ছবিটির নাম 'অ্যালোন অ্যান্ড টুগেদার ইন দ্য স্টারডাস্ট'। সাহারা মরুভূমি থেকে তুলেছেন মার্কো কারোটেনুটো(৮) ছবিটির নাম 'হেভেনলি থ্রোন'। দক্ষিন পশ্চিম আমেরিকা থেকে ছবিটি তুলেছেন রিয়ান স্মিথ(৯) ছবিটার নাম 'ডাবল আর্চ'। স্পেনের পিকোস ডে ইউরোপা পর্বতশ্রেণীর 'লা হারমিডা' গিরিখাত থেকে বসন্তকালে ছবিটি তুলেছেন পাবলো রুইজ গার্সিয়া(১০) ছবিটির নাম 'ইটারনাল'। হাওয়াই দ্বীপ থেকে ছবিটি তুলেছেন মাইলস মরগ্যান(১১) ছবিটির নাম ' আ নাইট অ্যাট দ্য কেভ'। মাল্টার 'তা মারিজা' গুহা থেকে ছবিটি তুলেছেন স্যাম স্কিলুনা(১২) ছবিটির নাম 'গুড নাইট উটা '। আমেরিকার কানাব এলাকা থেকে ছবিটি তুলেছেন জুলিও কাস্ত্রো (১৩) ছবিটির নাম 'বেসক্যাম্প'। ইতালির ডলোমাইটসের ক্যাম্পিং গ্রাউন্ড থেকে ছবিটি তুলেছেন জিউলিও কোবিয়াঞ্চি(১৪) ছবিটির নাম' 'এনচ্যান্টেড মনাস্ট্রি'। স্পেনের অ্যাভিলা থেকে ছবিটি তুলেছেন র‍্যামন মর্সিলো চিত্র কৃতজ্ঞতা: Capture the Atlas, https://mymodernmet.com/

```