Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘ ভাঙতেই ভেঙেছে লেক! সিকিম-বিপর্যয়ের 'শনি' লোনক হ্রদ নিয়ে সাবধানবাণী ছিল আগেই

মেঘ ভাঙতেই ভেঙেছে লেক! সিকিম-বিপর্যয়ের 'শনি' লোনক হ্রদ নিয়ে সাবধানবাণী ছিল আগেই

শেষ আপডেট: 5 October 2023 18:56

দ্য ওয়াল ব্যুরো: 'মেঘভাঙা বৃষ্টি'র সঙ্গে ইদানিংকালে অনেকেই পরিচিত। তবে আস্ত হ্রদও যে ভেঙে পড়তে পারে, তা বোধহয় জানতেন না অনেকেই। সেই ঘটনার সঙ্গে সম্প্রতি মানুষের পরিচয় করেছে লোনক হ্রদ। সিকিমের সাম্প্রতিক বিপর্যয়ের পিছনে রয়েছে এই লোনক হ্রদ ভেঙে যাওয়া। ক্লাউড বার্স্ট, অর্থাৎ মেঘভাঙা বৃষ্টির কারণেই আচমকা জলস্তর বেড়ে গিয়েছিল মাঙ্গান জেলার সাউথ লোনক লেকের। সেই বিপুল জলরাশির চাপ সামলাতে পারেনি এই হ্রদ। তাতেই হড়পা বান নেমে আসে সিকিমে, যা ইতিমধ্যেই দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে ছোট্ট এই রাজ্যটিকে। 


```