
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 10 September 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দল সাফল্যের একাধিক শৃঙ্গ স্পর্শ করেছে। ইতিমধ্যে একাধিক ক্রিকেটার এই দলের নেতৃত্বভার গ্রহণ করেছেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়া দু'বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং দু'বার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে মাঝেমধ্যেই কৌতূহলী প্রশ্ন উঁকি দেয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে কে ভারতীয় ক্রিকেট দলকে সবথেকে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আসুন, চট করে পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।