Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৩৯ বছরে পা দিলেন 'গব্বর', ডেবিউ ম্যাচের রেকর্ড আজও অধরা

প্রথম উইকেটে তিনি মুরলি বিজয়ের সঙ্গে ২৮৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।

৩৯ বছরে পা দিলেন 'গব্বর', ডেবিউ ম্যাচের রেকর্ড আজও অধরা

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান

শেষ আপডেট: 5 December 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার তথা 'গব্বর' নামে খ্যাত শিখর ধাওয়ান বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩৯ বছর বয়সে পা দিলেন। প্রায় ১০ বছর তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তাঁর ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে।

চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর। কিন্তু, তাঁর ধামাকাদার পারফরম্য়ান্স আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রয়েছে। ২০১৩ সালটা তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলস্টোন তৈরি করেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ব্যাট থেকে সর্বাধিক রান বেরিয়ে এসেছিল।


```