৪০ পেরিয়েও সৌম্যর সৌন্দর্য এবং উজ্জ্বল ত্বক চোখে পড়ার মতো। এর জন্য দামি প্রোডাক্ট নয়, দরকার ঠিক যত্ন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে নিজেই শেয়ার করেছিলেন স্কিনকেয়ার রুটিন।

সৌম্যা ট্যান্ডন
শেষ আপডেট: 28 February 2026 19:22
দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সৌম্যা ট্যান্ডন (Saumya Tandon Skincare Routine)। 'ভাবী জি ঘর পর হে'-সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। সম্প্রতি বক্স অফিসে ঝড় তোলা 'ধুরন্ধর' সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন, তাঁকে দেখা গিয়েছিল রহমান ডাকাতের স্ত্রীর ভূমিকায়। ৪০ পেরিয়েও সৌম্যর সৌন্দর্য এবং উজ্জ্বল ত্বক চোখে পড়ার মতো। এর জন্য দামি প্রোডাক্ট নয়, দরকার ঠিক যত্ন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে নিজেই শেয়ার করেছিলেন স্কিনকেয়ার রুটিন।

স্টেপ ওয়ান: দিনে-রাতে, দু'বার আন্ডার আই ক্রিম লাগান। সৌম্যা রেটিনল–যুক্ত ক্রিম ব্যবহার করেন, যা চোখের নীচের চামড়া কুচকে যাওয়া, ফাইন লাইন আর ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।
.jpg)
স্টেপ টু: মুখে ভিটামিন সি সিরাম লাগানো তাঁর রুটিনের গুরুত্বপূর্ণ অংশ। এটি স্কিন উজ্জ্বল করে, দাগ-ছোপ কমায় এবং দূষণের প্রভাব থেকে ত্বককে রক্ষা করে।

স্টেপ থ্রি: তৃতীয় ধাপে তিনি ব্যবহার করেন হাইড্রেটিং ময়েশ্চারাইজার। হায়ালুরনিক অ্যাসিড স্কিনকে টানটান ও নরম রাখে, আর পেপটাইড কোলাজেন বাড়িয়ে স্কিনকে করে তোলে আরও স্মুথ।

স্টেপ ফোর: ত্বককে সারাদিন নরম রাখতে ময়েশ্চারাইজারের বিকল্প নেই। সৌম্যার ডেইলি ক্রিম স্কিনকে দেয় লকড-ইন হাইড্রেশন।

স্টেপ ফাইভ: শেষ ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ- ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। এসপিএফ ৩০ বা তার বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন ত্বককে রোদ, ট্যান, কালছে ভাব, ক্ষতিকর ইউভি রশ্মি থেকেও রক্ষা করে।