1.webp)
সচিন কন্যা সারা তেন্ডুলকর
শেষ আপডেট: 6 November 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাঁকে ঈশ্বরের আসনে বসানো হয়েছে। তাঁর মেয়ে সারা তেন্ডুলকরের জনপ্রিয়তাও নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীকেই টেক্কা দেবে।
সারা তেন্ডুলকর যথেষ্ট লেখাপড়া করেছে। আপাতত মডেলিং দুনিয়ায় তিনি ভিত শক্ত করার চেষ্টা করছেন। বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে তাঁর এন্ডোর্সমেন্টও হয়েছে। আসুন, আজ সারার শিক্ষাগত যোগ্যতা এবং কেরিয়ার সম্পর্কে আলোচনা করা যাক।