3.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 8 December 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি অ্যাডিলেডে আয়োজন করা হয়েছিল। দিন-রাতের এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ১০ উইকেটে হেরে গিয়েছে।
পাশাপাশি, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টানা ৪ ম্যাচে হার স্বীকার করলেন রোহিত শর্মা। এই ম্যাচে তাঁর নামের পাশে আরও একটা লজ্জার রেকর্ড যুক্ত হয়েছে। এমন রেকর্ডও যে তাঁর নামের পাশে যুক্ত হতে পারে, তা রোহিত কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি।