
ছবি সৌজন্যে- পিক্স্যাবে
শেষ আপডেট: 19 December 2024 00:27
দ্য ওয়াল ব্যুরো: যে পড়াশোনা মনে রাখতে পারে, সে সেরা। ছোট থেকে এই বিষয়টা সকলেরই জানা। কিন্তু জানলে কী হবে, সব সময় কি সবকিছু মনে থাকে? যা পড়ছি তা সবসময় কি মনে থাকে। পরীক্ষার খাতা সামনে আসলেই অর্ধেক জিনিস ভুলে গুলে খেয়ে ফেলে পড়ুয়ারা। যার ফল পরীক্ষায় খারাপ নম্বর। ব্রাম্ভি শাক থেকে মেমোরি গেম, অনেক সময় কোনও কিছুই কাজ করে না। কিন্তু ছোট থেকে বিশেষ কিছু জিনিস মাথায় রাখলে পড়াশোনা নিয়ে ঝক্কি পোহাতে হবে না। ফলে রেজাল্ট হবে দুর্দান্ত। ভাবতেই হবে না ক্যারিয়ার নিয়ে।
আসুন দেখে নেওয়া যাক, পড়ার সময় ঠিক কী কী মাথায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা।