Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RCB: আরসিবির প্লে-অফ যেন পড়ে পাওয়া চোদ্দ আনা, ইডেনে খেলবেন শুনে মাঝরাতেও নাচলেন কোহলিরা

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ ছিল দিল্লি ও মুম্বইয়ের (DC vs MI) মধ্যে। কিন্তু ম্যাচের টেনশন যতটা না মাঠে ছিল তার থেকেও অনেক বেশি ছিল ড্রেসিংরুমে। বিশেষত, বেঙ্গালুরুর (RCB) ড্রেসিংরুমে। শনিবারের ম্যাচের (IPL 2022) দিকে তাকিয়ে ছিলেন বিরাট, ডু'প

RCB: আরসিবির প্লে-অফ যেন পড়ে পাওয়া চোদ্দ আনা, ইডেনে খেলবেন শুনে মাঝরাতেও নাচলেন কোহলিরা

শেষ আপডেট: 22 May 2022 08:02

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ ছিল দিল্লি ও মুম্বইয়ের (DC vs MI) মধ্যে। কিন্তু ম্যাচের টেনশন যতটা না মাঠে ছিল তার থেকেও অনেক বেশি ছিল ড্রেসিংরুমে। বিশেষত, বেঙ্গালুরুর (RCB) ড্রেসিংরুমে। শনিবারের ম্যাচের (IPL 2022) দিকে তাকিয়ে ছিলেন বিরাট, ডু'প্লেসিরা। আইপিএলের প্লে অফে শেষ দল হিসেবে যাওয়ার জন্য অনেক অঙ্কের মুখে পড়তে হয়েছিল বিরাটদের। মুম্বইয়ের জয়ে সেই পথ অনেক সোজা হয়ে গেল বিরাটদের।

ম্যাচের আগে সরাসরি মুম্বইকে সমর্থন করে টুইট করেছিল বেঙ্গালুরু (RCB)। লিখেছিল, 'আমরা আজ এক পরিবার। আশা করি মুম্বই ইন্ডিয়ান্স দুরন্ত পারফরম্যান্স করে আইপিএল অভিযান শেষ করবে।’ তারপর টিভির সামনে বসে পড়া। ম্যাচ যত এগিয়েছে টেনশন বেড়েছে বেঙ্গালুরু শিবিরে। কিন্তু ম্যাচে যেমন মুম্বই শেষ হাসি হাসল, তেমন খুশির বন্যা বইল বেঙ্গালুরু শিবিরে।

রোহিতদের জয়ে বেঙ্গালুরু শিবিরে মাঝ রাত পর্যন্ত চলল উল্লাস। নাচের তালে পা মেলালেন বিরাট। যোগ দিয়েছিলেন ডু প্লেসি, ম্যাক্সওয়েলরা। যেন যুদ্ধ জয়ের আনন্দ। এক নজরে দেখে নেওয়া যাক সেই উল্লাসের কিছু মুহূর্ত-


```