
শেষ আপডেট: 15 October 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে দেখা যায়নি ঠিকই, কিন্তু 'বিরল' এক পূর্ণগ্রাসের সাক্ষী থাকল উত্তর ও দক্ষিণ দুই আমেরিকাই। চাঁদের ছায়া ধীরে ধীরে গ্রাস করছিল সূর্যকে। বিরলতম মহাজাগতিক ঘটনা ঘটছে শনিবার। খুব অল্প সময়, কিন্তু এ দৃশ্য দেখে অনেকের মুখ থেকেই হয় তো বেরিয়ে এসেছে, 'আহা! কী দেখিলাম! জন্মজন্মান্তরেও ভুলিব না...'