
রাধিকার বিয়ের সাজ।
শেষ আপডেট: 12 July 2024 23:19
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন নয়, কয়েক মাস প্রতীক্ষার পরে অবশেষে বিয়ে হল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির। রাধিকা মার্চেন্টের সঙ্গে চার হাত এক হল তাঁর। শুক্রবার রাতে বিয়ের পরেই সোশ্যাল মিডিয়া উপচে গেল বিয়ের ছবিতে। তবে সবচেয়ে বেশি যে ছবি ভাইরাল হয়েছে, তা হল নববধূ রূপে রাধিকার প্রথম লুক।
ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার তৈরি করা লাল-সাদা লেহেঙ্গা পরেছেন রাধিকা। হাল্কা অথচ উজ্জ্বল তার রং। দীর্ঘ ওড়না মাটিতে বিছিয়ে। গলায় হিরের রানিহার ও চোকার। হাতে সাদা-লাল বালা। মেকআপ একেবারেই ছিমছাম, আড়ম্বরহীন। ছবিতে দেখা গেছে, রাধিকাকে ঘিরে রয়েছে কয়েকটি ময়ূর। দেখুন অ্যালবাম।