শেষ আপডেট: 22 March 2020 11:39
জনতা কার্ফু দিল্লির কনৌট প্লেসে। মানুষজনের দেখা নেই। ভিড় জমিয়েছে একঝাঁক পায়রা।
শুনসান সদা ব্যস্ত বেঙ্গালুরুর হাইওয়ে।
জনমানবহীন মুম্বইয়ের মেরিন ড্রাইভ।
জনশূন্য লে-লাদাখের রাস্তাঘাট।
লখনউয়েও বিপুল সাড়া জনতা কার্ফুতে।
জনমানবশূন্য হায়দরাবাদ।
লখনউয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইমামবড়া এবং রুমি দরওয়াজা। রবিবার এই দুই এলাকাতেই ভিড় নেই জনগণের।
অযোধ্যার সরযূ নদীর ঘাটেও লোকজনের দেখা পাওয়া যায়নি। অন্যান্য দিনের তুলনায় সরযূর তীরের চেহারা এদিন একেবারেই আলাদা।
একই অবস্থা কলকাতাতেও। উত্তর থেকে দক্ষিণ, শহর কলকাতায় লোকের দেখা নেই।
শুনসান মুম্বইয়ের রেল স্টেশনও।